1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

নিসাচা’র ডুমুরিয়া উপজেলা শাখার কমিটি গঠন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৩২ বার পঠিত

রাশিদুজ্জামান সরদার , ডুমুরিয়া খুলনা প্রতিনিধি:

‎সড়ক দুর্ঘটনা রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা দেশব্যাপী জনপ্রিয় ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর খুলনার ডুমুরিয়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই আংশিক কমিটিতে খান মহিদুল ইসলামকে সভাপতি এবং নাজমুল হোসেন বকুলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

‎শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ডুমুরিয়া জনতা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আয়োজিত এক আলোচনা সভায় উপস্থিত সকল সদস্যের সম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে নিসচা’র স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎সভায় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ১০ (দশ) কার্য দিবসের মধ্যে একটি শক্তিশালী ও গতিশীল পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

‎সভায় বক্তারা বলেন, ডুমুরিয়া উপজেলার সড়কগুলোতে ক্রমবর্ধমান দুর্ঘটনা রোধে এবং পথচারী ও চালকদের সচেতন করতে নিসচা আগামীতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।


‎নতুন কমিটি ঘোষণার পর সভাপতি খান মহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম বকুলকে ডুমুরিয়ার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

‎কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খান মহিদুল ইসলাম, নাজমুল হোসেন বকুল, মোল্যা মনিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম মুকুল, শেখ রবিউল ইসলাম (মেম্বার), গাজী আব্দুল আজিজ, বলরাম রায়, জুলফিকার আলী ভুট্টো, আলিমুল ইসলাম, হুসাইন আহম্মদ খান, দেবব্রত মন্ডল, আব্দুল্লাহ খান, জিয়াউর রহমান, আরিফুজ্জামান নয়ন, বি এম নাসিরউদ্দিন, গাজী সোহেল আহমেদ, সরদার রবিউল ইসলাম, শেখ শাহারুজ্জামান সবুজ, তন্ময় অধিকারী, এম এ জলিল, আব্দুর রহমান ব্যাপারী, মুজাহিদুল ইসলাম সেতু, মোক্তার হোসেন,বাঁধন, আলীমুজ্জামান, আফজাল হোসেন, মহিতুর রহমান, আলমগীর হোসেন, হাবিবুর রহমান (মেম্বার), আব্দুল গফফার (মেম্বার), জুয়েল বিশ্বাস, রাশিদুজ্জামান সরদার, ফরিদুল ইসলাম, দেবব্রত মন্ডল, মহসীন খান, মাহফুজ হাসান, আব্দুস সবুর খান, জেড আর সোহেল, শেখ আফজাল হোসেন, জাকির হোসেন, ফজলুল হক,রানা বিশ্বাস, আব্দুল হামিদ সরদার, এনায়েত হোসেন, তাপস রায় সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT