1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

কেশবপুরে ঘাসফুল সাহিত্য পত্রিকার আলোচনা অনুষ্ঠান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি ।

কেশবপুরে ঘাসফুল সাহিত্য পত্রিকার আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঘাসফুল প্রকাশনা পর্ষদের আয়োজনে উন্নয়ন সংস্থা সমাধানের সভাকক্ষে ঘাসফুল (বাংলাদেশ-ভারত গল্পসম্ভার) পত্রিকার ২১ তম সংখ্যা নিয়ে ওই আলোচনা অনুষ্ঠান হয়।
শনিবার (১১ এপ্রিল-২৬) লেখক ও অবসর প্রাপ্ত অধ্যক্ষ হাসেম আলী ফকির-এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, ঘাসফুল পত্রিকার সম্পাদক অনুপম ইসলাম।
প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, সামাজিক-সাহিত্যিক-সাংস্কৃতিক সংগঠক ও গবেষক, কবি, বাংলাদেশ বেতার ও বিটিভি-কথক, গণহত্যা ও মুক্তিযুদ্ধ-গবেষক এবং জীবনজাগরণদীপ্ত সঙ্গীতশিল্পী ও ধানফুল সাহিত্য গোষ্ঠীসহ অসংখ্য সংগঠনের প্রতিষ্ঠাতা-সভাপতি অধ্যাপক ড. সন্দীপক মল্লিক, কবি ও কথাসাহিত্যিক সুব্রত চৌধুরী, সাহিত্য সমালোচক ও গবেষক অধ্যাপক বিভূতিভূষণ মণ্ডল, সাগরদাঁড়ি মধুসূদন অ্যাকাডেমির পরিচালক গবেষক ও কবি খসরু পারভেজ, কেশবপুর আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার সভাপতি কৃষ্ণপদ দাস, কথাসাহিত্যিক এম জি মহসিন । এছাড়াও আলোচনা করেন, বাংলাদেশ সাহিত্য সেবা সংসদের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোতাহার হোসাইন, নাট্যকার ও কথাসাহিত্যিক বিশ্বজিৎ ঘোষ, কবি ও কথাসাহিত্যিক মাহমুদ-উল মামুন, সফল পাঠক রবিউল ইসলাম ও শেখ সাইফুল্লাহ, আবৃত্তিকার রাইকমল ঘোষ, অলেখা পত্রিকার সম্পাদক কবি আক্তারুজ্জামান, অনিরুদ্ধ ইসলাম প্রমুখ। এছাড়া বিভিন্ন এলাকার আমন্ত্রিত লেখক, কবি, সাহিত্যকদের আগমনে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।
ছবিঃ
১১/০৪/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT