1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

সুন্দরবনে দস্যু দমনে বন বিভাগের অভিযান  ৩ টি দেশীয় বন্দুক সহ ৪ রাউন্ড গুলি উদ্ধার ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১২৮ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

সুন্দরবনে বনদস্যু দমনে বন বিভাগের অভিযানে ৩ টি দেশিয় বন্দুক ও ৪ রাউন্ড গুলি উদ্ধার  করা হয়েছে। তবে এ সময় কোন বনদস্যুকে আটক করা সম্ভব হয়ে উঠেনি।

 শুক্রবার বিকাল ৫ টার দিকে কোবাদক স্টেশনের অধিনস্থ কঞ্চির খালের বাইনতলা নামক স্থানে অভিযান চালিয়ে এ সকল অস্ত্র সহ গুলি উদ্ধার করা হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, গহীন সুন্দরবনের কঞ্চির খালের বাইনতলা নামক স্থানে বনদস্যুদের একটি গ্রুপ দস্যুতা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের কোবাদক ও বুড়িগোয়ালিনি স্টেশনের বন রক্ষীরা যৌথ অভিযানে চালনায়। এ সময় তারা ঘটনাস্থলে  উপস্থিত হয়ে সন্দেহজনক কয়েক জন বনদস্যুদের গতিবিধি লক্ষ্য করে। এ পর্যায় তাদের ধাওয়া করে। এ সময় সেখানে ৭ রাউন্ড গুলি বিনিময় হয়। একপর্যায়ে বনদস্যুরা গহীন বনের ভিতরে পালিয়ে যায়। পরে সেখান থেকে ৩ টি দেশিয় বন্দুক ও ৪ টি কার্তুজ উদ্ধার করা হয় । কোবাদক স্টেশন কর্মকর্তা শেখ মোঃ আনিছুর রহমান বলেন, সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমানের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের বিষয়টি বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়েছে। 

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান জানান, সুন্দরবনে অপরাধ দমনে বন বিভাগ কঠোর অবস্থানে রয়েছে। বনজ সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় নিয়মিত অভিযান আরও জোরদার করা হয়েছে।  উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষযটি আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, বনদস্যুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে। 
 

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ১১/০৪/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT