1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম:
সরিষাবাড়ীতে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি । বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ । শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা। বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা । ইসলামী আন্দোলন বাংলাদেশর নুতন কমিটির সভাপতি মুফতী রেজাউল করিম মহাসচিব গাজী আতাউর রহমান। যশোরে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। বিলাইছড়ি বাজার গোল্ডকাপ টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত : চ্যাম্পিয়ন ব্রাদার্ হুদ । শার্শায় বীর মুক্তিযোদ্ধা মরহুম খাইরুল হককে গার্ড অফ অনার প্রদান। কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ। কেশবপুরের মঙ্গলকোটে বিএনপি নেতা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত।

কেশবপুর আস্থা পল্লী উন্নয়ন সমবায় সমিতির দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৭৮ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

যশোরের কেশবপুর আস্থা পল্লী উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের দশম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আস্থা পল্লী উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির কেশবপুরস্থ প্রধান কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার (১০ এপ্রিল-২৬) বিকেলে আস্থা পল্লী উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আবু সালেহ মুসা-এর সভাপতিত্বে ও মনিটরিং অফিসার শরিফুল ইসলামএর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা সমবায় অফিসের প্রশিক্ষক আব্দুল মোক্তাদের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পুলিশ কর্মকর্তা হুসাইন আহম্মেদ, ডাক্তার এনসি ফৌজদার, বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মধুসূদন চক্রবর্তী, অবসরপ্রাপ্ত শিক্ষক মনোজ কান্তি হালদার, অবসরপ্রাপ্ত শিক্ষক অর্পনা আইচ, সমাধানের সমন্বয়কারী কবি মুনছুর আলী, শিক্ষক মহাদেব কুন্ডু ও সাংবাদিক আব্দুল মোমিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আস্থা পল্লী উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের পরিচালক উত্তম কুমার সাহা, সহকারী পরিচালক মকবুল হোসেন, মনিটরিং অফিসার ইন্দ্রজিৎ সাহা প্রমুখ।
ছবিঃ
১০/০৪/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT