1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ ট্রাক আটক। বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা । জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম।

কুষ্টিয়া ভেড়ামারায় গোলাপনগরে শুক্রবার থেকে শুরু হল আধ্যাত্মিক সাধক শহীদ সূফি হযরত সোলাইমান শাহ চিশতী (রঃ) বাবার ৩দিনব্যাপী ৫৬তম বাষিক ওরশ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২২৭ বার পঠিত

কুষ্টিয়া প্রতিনিধি।

 

 

কুষ্টিয়া ভেড়ামারায় গোলাপনগরে শুক্রবার থেকে শুরু হল আধ্যাত্মিক সাধক শহীদ সূফি হযরত সোলাইমান শাহ চিশতী (রঃ) বাবার ৩দিনব্যাপী ৫৬তম বাষিক ওরশ।

জানা যায়, ষাটের দশকে সোলাইমান শাহ বরিশাল থেকে এসে কুষ্টিয়া, ভেড়ামারার গোলাপনগর এলাকায় পদ্মা নদীর তীরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেখানে একটি খড়ের কুঁড়েঘরে তিনি আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন থাকতেন। ১৯৭১ সালের ১২ এপ্রিল মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনীর ব্রাশফায়ারে সোলাইমান শাহ এবং তার ৮ জন মুরিদ (সহচর) শহীদ হন। এরপর থেকেই তার স্মৃতি রক্ষার্থে ভক্তরা এখানে মাজার শরীফ গড়ে তোলেন
​প্রতি বছর ২৭,২৮,২৯ চৈত্র এই তিন দিনব্যাপী ওরশে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ভক্তের আগমন ঘটে। ওরশের প্রধান আকর্ষণ থাকে আধ্যাত্মিক ভাব-গান এবং মুর্শিদী সংগীতের আসর। মাজার প্রাঙ্গণ জুড়ে বসে গ্রামীণ মেলা, যেখানে রকমারি তৈজসপত্র ও খাবারের দোকান সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। স্থানীয়দের মতে, এখানে আসলে মনে প্রশান্তি মেলে এবং এটি এই অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ।
সোলায়মান শাহ বাবার মাজারে প্রায় ১০ থেকে ১২ লক্ষ এর অধিক মানুষের জনসমাগম হয় এবং বিভিন্ন দেশ থেকে ভক্ত আশেকানরা আসে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT