1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

যশোরে ৬ কোটি ৬২ লাখ টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৩৪ বার পঠিত
মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
যশোরে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ৬২ লাখ টাকা মূল্যের ডায়মন্ড (হীরক) ও বিভিন্ন বিদেশি মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে (বিজিবি)।
আজ বুধবার বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার যশোর-ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি টহল দল প্রায় ১৫৫.৭৬ গ্রাম ওজনের ডায়মন্ডসহ ওই ব্যক্তিকে আটক করে।
আটক ব্যক্তি ভারতের তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা সুজাউদ্দিন (৫২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকা থেকে ডায়মন্ড সংগ্রহ করে বেনাপোল সীমান্ত দিয়ে কলকাতায় পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। গত এক মাসে তিনি থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতে একাধিকবার যাতায়াত করেছেন বলেও জানা গেছে।
পরে পুলিশের উপস্থিতিতে যশোরের ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রতিনিধি ডায়মন্ডগুলো পরীক্ষা করে প্রাথমিকভাবে সেগুলো আসল ডায়মন্ড হিসেবে শনাক্ত করেন।
বিজিবি জানায়, জব্দকৃত ডায়মন্ডের আনুমানিক মূল্য ৬ কোটি ৬১ লাখ ৩৯ হাজার ৫৯০ টাকা। এছাড়া আটক ব্যক্তির কাছ থেকে বাংলাদেশি টাকা, ভারতীয় রুপি, মার্কিন ডলার, থাই বাথ, একটি মোবাইল ফোন ও একটি ডিজিটাল ঘড়ি উদ্ধার করা হয়েছে।সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য প্রায় ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন,
“সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ডায়মন্ডসহ সকল ধরনের অবৈধ পণ্য পাচার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধারকৃত মালামাল ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT