1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে সিআর মামলার আসামী আটক । শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ। রূপসা নদী থেকে মরদেহ উদ্ধার। কেশবপুরে মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের নামে অর্থ বাণিজ্যের অভিযোগ। ডুমুরিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, যুবক নিহত। ডুমুরিয়ার চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে ‘নিরাপদ খুলনা চাই’ সংগঠন এর মানববন্ধন। এ্যাড.দীপেন দেওয়ান  পদত্যাগে বিলাইছড়ি বিএনপি’র প্রতিবাদ । কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ। খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হলেন কয়রার সেরাজুল ইসলাম সবুজ । জীববৈচিত্র্য ও প্রজনন সুরক্ষায় সব ধরনের বনজীবী ও পর্যটকদের ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ।

যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৮৬ বার পঠিত

 

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা।

 

যশোরের দেয়াড়া ইউনিয়নের হালসা এলাকার বুকভরা বাওড় সংলগ্ন একটি পিকনিক কর্ণারে সেচ্ছাসেবকদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) দিনব্যাপী এ আয়োজনের উদ্যোগ নেয় ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব, সেবা সংগঠন ও ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থা।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ স্থানীয় সেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনে ছিল নৌকা ভ্রমণ, মতবিনিময় সভা ও নানা আনন্দঘন কার্যক্রম, মজাদার খাবার যা উপস্থিতদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু বলেন, “ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত আনন্দ নিহিত। সমাজের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার মানসিকতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
ঊষার আলো সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বিএম সাগর হোসাইন বলেন, “স্বেচ্ছাসেবীরা সমাজের নিঃস্বার্থ কর্মী। তাদের উৎসাহ ও উদ্দীপনা বাড়াতে এমন আয়োজন প্রয়োজন। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবো।”
অনুষ্ঠানে উপস্থিত সেচ্ছাসেবকরা বলেন, “এ ধরনের আয়োজন আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করে। কর্মব্যস্ত জীবনের মাঝেও এমন আনন্দঘন পরিবেশ আমাদের নতুনভাবে কাজ করার প্রেরণা জোগায়।”
তারা আরও বলেন, “সমাজের কল্যাণে কাজ করতে গেলে একতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ঈদ পুনর্মিলনী আমাদের সেই বন্ধনকে আরও শক্তিশালী করেছে।”
উপস্থিত অতিথিরা বলেন, “যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে এমন আয়োজন প্রশংসনীয়। এতে সামাজিক বন্ধন সুদৃঢ় হয় এবং মানবিক মূল্যবোধ বিকাশে সহায়ক ভূমিকা রাখে।”
দিনব্যাপী এ আয়োজন আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT