1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

বর্ণিল আয়োজনে ধুপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে  সুবর্ণ জয়ন্তী ও স্থবির বরনোৎসব অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৯২ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ-রাঙ্গামাটি বিলাইছড়ির ঐতিহ্যবাহী ধুপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে বর্ণিল আয়োজনে ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী ও বিহার অধ্যক্ষ ভদন্তঃ শাক্য প্রিয় ভিক্ষুর স্থবির বরনোৎসব উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার( ৮ জানুয়ারি) বিহার পরিচালনা কমিটির আয়োজনে মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠানে জাতীয় ও বুদ্ধ পতাকা উত্তোলন, পঞ্চশীল গ্রহণ,বুদ্ধপূজা, বুদ্ধমূর্তি দান,সংঘদান, অষ্টপরিস্কার, পিন্ড দান, সন্মাননা স্বারক ও ক্রেস সহ নানাবিধ দান আয়োজন করা হয়। 
দিনব্যাপী অনুষ্ঠানে আশির্বাদক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি মেত্রী বিহারের বিহার অধ্যক্ষ তদন্ত: পূণ্যজ্যোতি মহাথের। এছাড়াও আর্য্যলঙ্কার মহাথেরো’র সভাপতিত্বে একক ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন পাঞঞাদীপা মহাথের,প্রধান ধর্ম দেশক হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ বিলাইছড়ি উপজেলা শাখার সম্পাদক তদন্তঃ বিপুল জ্যোতি থের, বিশেষ ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্তঃ শীলা নন্দ থের এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান।

আরও উপস্থিত ছিলেন বিহার পরিচালনা কমিটির সভাপতি সুমন্ত চাকমা ,সাধারণ সম্পাদক রুপম চাকমা এবং কার্বারী থুইপ্রু মার্মা সহ ভিক্ষু সংঘ, জনপ্রতিনিধি, প্রথাগত নেতা এবং বিভিন্ন প্রান্ত থেকে আসা শতশত দায়ক-দায়িকাবৃন্দ। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শিল্পী রুবেল চাকমা এবং সন্ধ্যায় প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে অনুষ্ঠান পরিসমাপ্তি ঘটে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT