1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

ঘূর্ণিঝড় মিধিলি মোকাবেলায় উপকূলীয় শ্যামনগরে ১০৩টি সাইকোন শেল্টার প্রস্তত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ২৮৮ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

ঘূর্ণিঝড় মিধিলি মোকাবেলায় সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর উপজেলায় একশত তিনটি সাইকোন শেল্টার প্রস্তত করা রাখা হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় শ্যামনগর উপজেলা অফিসার্স কাব মিলনায়তনে ঘূর্ণিঝড় মিধিলি মোকাবেলায় এক প্রস্ততি সভার আয়োজন করা হয়।

উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, সিপিপির সহকারী পরিচালক মূনসী নূর মোহাম্মদ, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী কর্মকর্তা সাজ্জাদুর রহমান, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, বুড়িগোয়ালিনী ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ, গাবুরা ইউপির প্যানেল চেয়ারম্যান রবিউল ইসলাম প্রমুখ।

সভায় উপজেলা প্রশাসন থেকে জানানো হয় উপজেলার বারটি ইউপির ১০৩টি সাইকোন শেল্টার খুলে রাখা হয়েছে। উপজেলায় পাউবোর বেড়ী বাঁধ কোথাও ঝুঁিকপূর্ণ নাই। বড় ধরনের কোন ঝড় না হলে বাধের কোন ক্ষতি হবে না বলে ধারণা করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,কমিউনিটি কিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় খুলে রাখা হয়েছে। কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে।

এছাড়া সকল বেসরকারী সংস্থাকে মিধিলি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশনা প্রদান করা হয়েছে।

এদিকে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির উপজেলার বুড়িগোয়ালিনী,নীলডুমুর সহ অন্যান্য এলাকা পরিদর্শন করেছেন।

ছবি- শ্যামনগরে ঘূর্ণিঝড় মিধিলি মোকাবেলায় প্রস্ততি মূলক সভা।

রনজিৎ বর্মন

তাং-১৭.১১.২৩

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT