1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

নড়াইলে কালাম বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ২৫৮ বার পঠিত

মোঃ হাচিবুর রহমান,নড়াইল প্রতিনিধিঃ

নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়ন এর পাইকমারী গ্রামে কালাম বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ। দীর্ঘদিন যাবত বাহিনী প্রধান কালাম মোল্যা সাধারণ গ্রামবাসীকে দলীয়ভাবে বিভক্তি করে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে অত্যাচার করে আসছেন বলে জানা যায়। তার কর্মকাণ্ডের বিরুদ্ধে থানায় মামলা করতেও ভয় পায় ভুক্তভোগীরা। কালাম মোল্যা ওই গ্রামের মৃত দলিল উদ্দিন মোল্যার ছেলে।
ভুক্তভোগী সুত্রে জানা যায় দীর্ঘ দিন যাবত কালাম মোল্যা ওই গ্রামের পূর্ব পাড়া নিয়ন্ত্রণ করে সন্ত্রাসী রাজত্ব কায়েম করে আসছেন। এরই ধারাবাহিকতায় তার কিশোর গ্যাং ও সন্ত্রাসী বাহিনী চুরি ও মাদক কারবার করে আসছে, ইতিপূর্বে চুরি ও মাদক মামলায় ওই বাহিনীর আইউবের ছেল আলামিন, হালিমের ছেল ফিরোজ ও আলমগীর, বাচ্চু মোল্লার ছেলে আনোয়ার ও দেলোয়ার, সাইফুল কাজির ছেলে মইন সহ অনেকেই আটক হয়।
চলতি মাসের ১৩ তারিখে প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে এবং অনেককে আহত করেছে ওই বাহিনীর সন্ত্রাসীরা। এঘটনায় মোসা: নাসরিন নাহার বাদি হয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছেন। মামলা নং ১৭১/২৩। মামলাটি বর্তমানে চলমান রয়েছে।
এ ঘটনা আমিন টেলিভিশনে প্রচারিত হলে আমিন টেলিভিশন এর নির্বাহি সম্পাদক একই ইউনিয়ন এর নিধিখোলা গ্রামের মো: খায়রুজ্জামানের ছেলে সৌদি প্রবাসী মো: আমিনুর রহমানকে ফেসবুক ম্যাসেন্জার কলে স্বপরিবারে হত্যার হুমকি দেয় ওই বাহিনীর মনির মোল্লার ছেলে সন্ত্রাসী সজল ও কামরুল মোল্লার ছেলে ইসহাক। এ ঘটনায় মো: আমিনুর রহমান এর পিতা মো: খায়রুজ্জামান নড়াইল সদর থানার সাধারণ ডাইরি করেছেন। যাহার নং ৬৭৬।
এ ছাড়া গত কিছু দিন আগে কালাম বাহিনীর হামলার স্বীকার হয় একই গ্রামের সেকন সরদার, তার পূর্বে ওই বাহিনী পার্শ্ববর্তী মহিষখোলা গ্রামে হামলা চালিয়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করে এবং গুরুতর আহত হয় সেলিম মোল্লা ও তার ছেলেরা সহ আরো অনেকে। এঘটনায় সেলিম মোল্লার স্ত্রী বাদি হয়ে নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। যাহা এখনো চলমান। ইতিপূর্বে কালাম বাহিনীর অত্যাচারের স্বীকার হয়েছে পার্শ্ববর্তী ফেদি সহ কয়েক গ্রামের নিরীহ মানুষ।
এ বিষয়ে এলাকায় শান্তি রক্ষার্থে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা সহ কালাম বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এবিষয়ে অভিযুক্ত কালাম মোল্লার সাথে মুঠোফোনে
(01725-875636) একাধিকবার ফোন দিলেও ব্যস্ত পাওয়া যায়।

মোঃ হাচিবুর রহমান,নড়াইল।

২৪-১০-২০২৩

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT