1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

বিদ্যুতের তারে জড়িয়ে -২ ইলেকট্রিশিয়ানের মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ২৬২ বার পঠিত

কোটচাঁদপুর (ঝিনাইদহ) :প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে বিদ্যুতায়িত হয়ে ২ ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৯টা সময় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের বাবলু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। 

মৃতরা হলেন কোটচাঁদপুরের বলুহর গ্রামের আমজাত হোসেনের ছেলে আজিম হোসেন (২৭) ও মহেশপুরের আলামপুর গ্রামের মৃত গাজী রহমানের ছেলে মহাসিন আলী (৩০)

মৃত এক যুবকের স্বজন মিন্টু মিয়া বলেন, কোটচাঁদপুর বাবলু মিয়ার বাড়ির দ্বিতীয় তলায় বিদ্যুতের কাজ করছিলেন আজিম ও মহাসিন। অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে আহত হন তাঁরা। এ সময় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আজিমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মহাসিনকে যশোর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান। 

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাব্বির আহম্মেদ বলেন, বিদ্যুতায়িত হয়ে গুরুতর অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে দুজনকে নিয়ে আসা হয়। এদের মধ্যে একজন কিছুক্ষণ পর মারা যায়। অন্যজনের অবস্থা খারাপ হওয়ায় তাকে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়। 

কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, মরদেহ দুটি সুরতহাল করে থানায় নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT