1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

উপকূলীয় এলাকার উদ্ভিদ সংরক্ষণ ও উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৯০ বার পঠিত

রনজিৎ বর্মন নিজস্ব প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুধবার (১১ অক্টোবর) খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে মথুরাপুর সাইকোন শেল্টার এন্ড ট্রেনিং সেন্টারে ছয় দিন ব্যাপী উপকূলীয় এলাকার উদ্ভিদ সংরক্ষণ ও উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। প্রধান অতিথি বক্তব্যে উপকূলীয় লবনাক্ত এলাকায় উদ্ভিদ সংরক্ষণ, বীজ সংরক্ষণ, সবজি বিপনন, লবন সহিষ্ণু জাতের ফসল উৎপাদন সহ অন্যান্য বিষয়ে গুরুত্বারোপ করেন।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপ-সচিব,খুলনা আবু সায়েদ মোঃ মুনজুরুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, খুলনা বেডসের প্রধান নির্বাহী মাকসুদুর রহমান।

বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভলপমেন্ট সোসাইটি এর সহযোগিতায় ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত প্রশিক্ষণটি অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণে উপকূলের বিভিন্ন এলাকার কৃষক,কৃষাণী অংশ গ্রহণ করেছেন।

ছবি- উপকূলীয় এলাকার উদ্ভিদ সংরক্ষণ ও উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করছেন প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT