1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ। বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির  প্রাক নিবন্ধন সভা  অনুষ্ঠিত। সুন্দরবন অভ্যন্তর থেকে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারায় শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে উৎসবমুখর পরিবেশে শুভ রথযাত্রা অনুষ্ঠিত। কেশবপুরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্ত আটক। কেশবপুরে জুলাই শহিদ দিবস পালিত। বিলাইছড়িতে নির্বাহী অফিসারের সঙ্গে  বাজার ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ।

ডুমুরিয়ার শোভনা বিরাজময়ী মাধ্যমিক বিদ্যালয়ে আয়া ও অফিস সহায়াক পদে ১৯ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৯১ বার পঠিত

তুষার কবিরাজ খুলনা প্রতিনিধি।

ডুমুরিয়ার শোভনা বিরাজময়ী মাধ্যমিক বিদ্যালয়ে আয়া এবং অফিস সহায়ক পদে নিয়োগে ১৯ লক্ষ টাকা নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে।এলাকাবাসির পক্ষে মোঃ রহিম বাদী হয়ে খুলনা জেলা প্রশাসক বরাবর এবং সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দাযের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন,আগামীকাল ১০ অক্টোবার শোভনা বিরাজময়ী মাধ্যমিক বিদ্যলয়ের “অফিস সহায়ক” ও “আয়া” এই দুটি পদের জন্য নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিয়োগ সংক্রান্ত অনিয়ম তুলে এলাকাবাসী ক্ষোভ বিক্ষোভ করতে পারে এমন শঙ্কায় পরিক্ষা স্থান নির্ধারিত করা হয় খুলনা নগরীর ইকবালনগর সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। ইতোমধ্যে শোভনা বিরাজময়ী মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ সরকার এবং পরিচালনা পর্ষদের সভাপতি জনাব সুভাষ চন্দ্র শীল আয়া পদে চাকরির নিশ্চয়তা দিয়ে বিশ্বজিৎ মল্লিকের স্ত্রী তমা রানী মল্লিকের কাছ থেকে নগদ নয় লক্ষ টাকা এবং মৃত সেবক মন্ডল এর ছেলে সাগর মন্ডল এর কাছ থেকে নগদ দশ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা গেছে নানা অনিয়মের অভিযোগে ইতোপূর্বে দুই দুই বার উক্ত পদের নিয়োগ পরিক্ষা বাতিল করেছিলেন সংশ্লিষ্ট কতৃপক্ষ। ফলে এবার নতুন কৌশল হাতে নিয়েছেন বিদ্যালয় ম্যানেজিং কমিটি। কমপক্ষে ৩ জন প্রার্থী না হলে পরিক্ষা বাতিল হয়,সে কারনে অফিস সহায়ক পদে সাগর মন্ডল ফাইনাল হলেও চয়ন বসাক এবং রাসেল শেখ নামের দুই জন প্রার্থী পরিক্ষায় অংশগ্রহন করে পরিক্ষাটি সম্পন্ন করবেন। এদিকে আয়া পদে তমা রানী মল্লিক ফাইনাল হলেও তার সাপোটিং হিসেবে লক্ষী বিশ্বাস ও শম্পা রানী নামের দুই জন প্রার্থী পরিক্ষায় অংশগ্রহন করবেন বলে একাধিক সুত্র জানিয়েছেন।অফিস সহায়ক পদে গৌতম, শুভজিৎ, সোহাগ ও অমারেশ অনিয়মের কারনে পরিক্ষায় অংশগ্রহন করবে না বলে জানা গেছে। একই সাথে আয়া পদে অর্পনা, রীতা, বন্ধনা ও অমৃতা অনিয়মের কারনে পরিক্ষায় অংশগ্রহন করবে না বলে জানা যায়। এব্যাপারে শোভনা বিরাজময়ী মাধ্যমিক বিদ্যলয়ের পরিচালনা পর্ষদের সভাপতি জনাব সুভাষ চন্দ্র শীল এক ভিডিও সাক্ষাৎকারে বলেন তার ভাগে মাত্র ২ লাখ টাকা পড়েছে। কিন্তু পরবর্তীতে তিনি তার ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলেও ফোনটি রিসিভ করেনি।প্রধান শিক্ষক রাবিন্দ্র নাথ সরকার বলেন টাকা লেনদেনের বিষয়ে তিনি কিছুই জানেন না।
এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস জানান,অভিযোগের প্রেক্ষিতে পরিক্ষাটি সংশ্লিষ্ট বিদ্যালয়ে নেয়ার জন্য প্রধান শিক্ষককে বলা হয়েছে। অন্যথায় পরিক্ষা স্থগিত রাখা হবে। উপজেলা নির্বাহী অফিসার শরিফ আসিফ রহমান বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT