1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

বিলাইছড়িতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ২০১ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ–রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(৬ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আকতার হোসেন, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ সারোয়ার হোসেন, ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান,৩ নং ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চাথোয়াই মার্মা।দিবসে আরো উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি ,হেডম্যান- কার্বারী,ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী।

বক্তারা বলেন-নির্দ্দেশনা মোতাবেক জন্ম হওয়ার ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন অবশ্যই করতে হবে এবং মৃত্যু হলেও একইভাবে নিবন্ধন করতে হবে । নিবন্ধন না করলে কোনো ধরনের সেবা পাওয়া যাবে না। যদি কেউ জেনে-শুনে না করে তাহলে সেখানে মা – বাবা,অবিভাবক এবং গ্রামের মুরব্বিরা দায়ী থাকবেন। যদি কেউ না করে তাহলে নোটিশের মাধ্যমে আইনী ব্যবস্থার বিধান রয়েছে বলেও জানা গেছে।

সঞ্চালনায় ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার রুবেল বড়ুয়া।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT