1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

কয়রায় ইউপি সদস্যের বিরুদ্ধে নির্যাতীত নারীর সংবাদ সম্মেলন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১৯৯ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ 

কয়রায় মিথ্যা সংবাদ সম্মেলন ও মানববন্ধনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ২নং কয়রা গ্রামের মোঃ শেহের আলী ঢালীর কন্যা রাবেয়া আক্তার।

২অক্টোবর, সোমবার বেলা ১১ টায কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৩০ সেপ্টেম্বর কয়রা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান ওরফে কোহিনূর আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচিতে যে সকল অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তীহিন ও বানোয়াট। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তিনি এ মিথ্যা সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন। প্রকৃত ঘটনা হলো যে, গত ১ ফেব্রুয়ারি রাতে ১নং কয়রা গ্রামের শফিকুল আমার বাড়ীতে প্রবেশ করে কুপ্রস্তাব দেয়। আমি তার প্রস্তাবের প্রতিবাদ জানাই। এসময় ঐ ইউপি সদস্য মিজানুর রহমান কোহিনুরের সহযোগীতায় সে আমাকে জোরপুর্বক ধর্ষন করে। এ ব্যাপারে আমি বাদী হয়ে কয়রা থানায় একটি ধর্ষন মামলা দায়ের করি। ঐ মামলায় শফিকুল ইসলাম ১নং আসামী ও ইউপি সদস্য মিজানুর রহমান কোহিনুরকে ২নং আসামী করা হয় । বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। মামলার পর ইউপি সদস্য মিজানুর রহমান আমাকে বিভিন্নভাবে হয়রানী করার চেষ্টা করে আসছে এবং হুমকি ধামকি অব্যাহত রাখে। এ ছাড়া সে আমার মাদ্রাসা পড়ুয়া ছেলেকে হুমকি দেওয়ার পাশাপাশি তাকে ক্ষতি করার চেষ্টা করে। আমি নিরুপায় হয়ে তার বিরুদ্ধে গত ১৭ সেপ্টেম্বর  কয়রা থানায় একটি জিডি করি। এমতাবস্থায় গত ২০ সেপ্টেম্বর  আমি কয়রা বাজারে গেলে সে আমাকে দেখে গালিগালাজ করলে তাতে আমি প্রতিবাদ করি। এতে ক্ষিপ্ত হয়ে মিজানুর রহমান সহ আরও অনেকে আমাকে মারপিট করে আহত করে। ঐ ঘটনায় ইউপি সদস্য মিজানুর রহমান সহ আরও কয়জনকে আসামী করে গত ২৭ সেপ্টেম্বর  কয়রা উপজেলার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি। মামলার পর থেকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়ার পাশাপাশি মিথ্যা অভিযোগ করে হয়রানী করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায়  ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সে মিথ্যা সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে। 
সংবাদ সম্মেলনে রাবেয়া আক্তার আরও বলেন, মিজানুর রহমানের বিরুদ্ধে  একাধিক মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে নারী কেলেংকারীর অভিযোগ রয়েছে। উল্লেখ্য আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায ভূগছি।  সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত ঘটনাটি উৎঘাটন করে ব্যাবস্থা গ্রহন ও মামলার সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য  প্রশাসনের সহযোগীতা কামনা করছি।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখ:- ০২/১০/২৩ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT