1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জাতীয় পার্টির সম্ভাব্য এমপি প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীরের মতবিনিময়।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১৮৩ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ 

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে  মতবিনিময় করেছেন জাতীয় পার্টীর সম্ভাব্য এমপি প্রার্থী জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। 

১অক্টোবর, রবিবার বিকাল ৩ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা জাপার সভাপতি শেখ সদর উদ্দিন আহমদের সভাপতিত্বে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সম্ভব্য এমপি প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীর বলেন, নির্বাচনী এলাকা পাইকগাছা-কয়রা এক সময় জাতীয় পার্টির দূর্গ ছিল। এখানকার মানুষ  এখনো  আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদকে ভালোবাসে। প্রতিটি পাড়ায় মহল্লায় জাতীয় পার্টির  কর্মী সমর্থক রয়েছে। আমি এর আগে  খুলনা -৬ আসনে ২ বার দলীয় মনোনয়ন পেয়েছি। আমি পাইকগাছা থেকে উপজেলা পরিষদ নির্বাচন করে সম্মানজনক ভোট পেয়েছিলাম। দীর্ঘদিন  অত্র এলাকার দলীয় নেতাকর্মী  ও সাধারণ মানুষের  পাশে থেকে কাজ করে যাচ্ছি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী গণ সংযোগ অব্যাহত রেখেছি। আশা করি মহান আল্লাহ সহায় থাকলে এবারের নির্বাচনেও দলীয় মনোনয়ন পাবো। এ ব্যাপারে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি। কয়রা উপজেলা জাপার সাধারন সম্পাদক মাষ্টার আবুল কালামের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা শফিকুল ইসলাম,পাইকগাছা উপজেলা জাপার সাবেক সাধারন সম্পাদক সামছুল হুদা খোকন, কয়রা উপজেলা জাপার সহ-সভাপতি মাষ্টার শামসুদ্দীন আহমেদ, এম রফিক সিরাজ, গাজী আব্দুস সালাম শেখ আইজ উদ্দিন, ঢালী কামরুল ইসলাম, সহ সম্পাদক মঞ্জুর হোসেন লাভলু, সাংগঠনিক সম্পাদক মোড়ল নুরুল হক, লতা ইউনিয়ন জাপার সভাপতি সাংবাদিক  কৃষ্ণ রায়, সরদার ফরিদ আহমেদ, আবু সাইদ শেখ, আঃ রহিম, খায়রুল ইসলাম, মীর আঃ গনি. দিবাশিষ সানা,কয়রা জাপা নেতা ডাঃ রুহুল আমিন, তাজমিনুর রহমান, বাবলু শেখ, মাওলানা আঃ রহিম প্রমুখ। মত বিনিময় সভায় কয়রা উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ কয়রা উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কয়রা, খুলনা প্রতিনিধি 
তারিখ:- ০১/১০/২৩ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT