1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

নৌকার বিজয়কে সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : ….. এমপি শাহীন চাকলাদার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৩ বার পঠিত

মোঃ সেমিল রেজা,কেশবপুর (যশোর) :

যশোর—৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, ‘শেখ হাসিনা সরকারের উন্নয়ন থেকে কেউ বঞ্চিত হচ্ছে না। বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিনরাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তাই আজ দেশ উন্নয়নের রোল মডেল। এ উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক তাদের মনে রাখতে হবে, নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতিসত্ত্বার প্রতীক। তাই যশোর—৬ কেশবপুর সংসদীয় আসনের নৌকার বিজয়কে সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

২২ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় কেশবপুর পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে বায়সার মোড়ে কর্মী সভা ও বিকেলে সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মূলগ্রাম দারুল উলুম আলিম মাদ্রাসা চত্বরে এবং দোরমুটিয়া ছোটো গ্রামের মোকছেদর বাড়িতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৬নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ৩ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিমাই চন্দ্র দাসের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেনের সঞ্চালনায় কর্মী সভা ও উঠান বৈঠক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন,পৌরসভার মেয়র, ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম পিটু সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ প্রমুখ। এছাড়া বক্তব্য রাখেন,সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক তৌহিদুজ্জামান তৌহিদ,মহিলা নেত্রী ছালমা বেগম,হালিমা বেগম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য স্বপন কুমার মুখার্জি,সহ দপ্তর সম্পাদক মনোজ কুমার তরফদার,শিক্ষা ও মাবনসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ,জেলা আওয়ামী লীগের সদস্য মশিউর রহমান সাগর,রেজাউল ইসলাম,
কেশবপুর পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিকী টিটু,পৌর কাউন্সিলর কামাল খানসহ জেলা,উপজেলা ইউনিয়ন,ওয়ার্ড আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT