1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে পথ হারাবে না বাংলাদেশ’ ……….. এমপি শাহীন চাকলাদার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৬ বার পঠিত

মো: সেমিল রেজা কেশবপুর(যশোর):

যশোর-৬ কেশবপুর সংসদীয আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন,শেখ হাসিনা ক্ষমতায় থাকলে পথ হারাবে না বাংলাদেশ’
নেত্রী বাংলাদেশকে একটা দৃশ্যমান উন্নয়নের উচ্চতায় নিয়ে গেছে।
আমরা বাংলাদেশের মানুষ,কারণ আমাদের একজন দক্ষ নেত্রী, একজন সফল রাষ্ট্রনায়ক আছেন। তিনি একজন সফল অর্থনীতিবিদও বটে, তিনি জানেন কখন কোনো দ্রব্যের দাম কমাতে হবে, কোনটা আমদানি করতে হয়,কখন আমদানি করতে হবে না। কখন জনগণকে উৎসাহ দিতে ইনসেনটিভ দিতে হবে, কখন দিতে হবে না। এসব কিছুই নেত্রী শেখ হাসিনা খুব ভালোভাবেই রপ্ত করে ফেলেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ১৫ বছরে যত উন্নয়ন করেছেন,তা ঘণ্টার পর ঘণ্টা বলেও শেষ করা যাবে না। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আগামীতেও আবারও ক্ষমতায় আনতে হবে। তৃণমূলের প্রতিটি নেতাকর্মীরা কাজ করলে নৌকার আবারও বিজয় হবে।
মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর বিকেলে কেশবপুর উপজেলার ৭নং পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ও
৫নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একইদিনে সন্ধ্যায় ৭নং পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে উঠান বৈঠক ও ৬নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে খতিয়াখালী মোড়ে কর্মী সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,যশোর ৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।

৭নং পাঁজিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পরেশ চন্দ মন্ডলের সভাপতিত্বে ও পাঁজিয়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা হাদিদুজ্জামানের সঞ্চালনায় পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে উঠান বৈঠক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন,পৌরসভার মেয়র, ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তপন কুমার ঘোষ মন্টু,রফিকুল ইসলাম পিটু,সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ,কার্যনির্বাহী কমিটির সদস্য শেখর রঞ্জন দাস,৭নং পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন প্রমুখ।

এছাড়া বক্তব্য রাখেন,পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল,৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম,সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুজ্জামান কামাল,সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক তৌহিদুজ্জামান তৌহিদ,পাঁজিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজ্জাদ হোসেন,পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা,কোষাধক্ষ স্বপন কুমার মুখার্জি,সহ দপ্তর সম্পাদক মনোজ কুমার তরফদার, কৃষি সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর,শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ,উপজেলা যুবলীগের আহবায়ক বিএম শহিদুজ্জামান শহীদ,জেলা আওয়ামী লীগের সদস্য মশিউর রহমান সাগর,রেজাউল ইসলাম,
১১নং হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান তৌহিদ,ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আনিচুর রহমান,বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন,সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মনুজুর রহমান,কেশবপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিকী টিটু,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ,শ্রম বিষয়ক সম্পাদক বাসুদেব চক্রবর্তী,আওয়ামী লীগ নেতা আমানুর রহমান খান,উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান,সাধারণ সম্পাদক রশেম চন্দ্র দত্ত,উপজেলা জাতীয় শ্রমিকের আহবায়ক সরদার মনসুর আলী,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন,সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি,হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক জিএম আলতাফ হোসেন,সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল গফফার গফুর সহ জেলা,উপজেলা,পৌর,ইউনিয়ন,ওয়ার্ড আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,মহিলা আওয়ামী লীগ,কৃষক লীগ,জাতীয় শ্রমিক লীগ,যুব মহিলা লীগ,স্বেশ্ছাসেবক লীগ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT