1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

ক্রিকেট দলে সুযোগ পাওয়া অর্ঘ্যের পাশে দাঁড়ালো কেশবপুর উপজেলা ক্রীড়া সংস্থা ও হোটেল জাবির ইন্টারন্যাশনাল।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৩ বার পঠিত

মোঃ সেমিল রেজা,কেশবপুর(যশোর):

যশোর জেলা অনুর্ধ্ব-১৪ ক্রিকেট দলে সুযোগ পেল কেশবপুরের অর্ঘ্য ঘোষ।
সে দলে উইকেট কিপার ও ব্যাটসম্যান হিসেবে খেলছে। অর্ঘ্য ঘোষ উপজেলার মজিদপুর গ্রামের মৃত সমীর ঘোষের ছেলে ও কেশবপুর মধুশিক্ষা নিকেতনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
কেশবপুর উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অর্ঘ্য ঘোষকে ক্রীড়া সামগ্রী ও হোটেল জাবির ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ওই খেলোয়াড়ের হাতে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আলা,
কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আছাদুজ্জামান, সহকারী অধ্যাপক মশিউর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর রবিউল ইসলাম,
উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান প্রমুখ।
খেলাধুলার মাধ্যমে এলাকার সুনাম বয়ে আনাসহ সে ভবিষ্যতে জাতীয় ক্রিকেট দলে খেলতে চায় বলে অর্ঘ্য ঘোষ জানায়। সে সকলের কাছে দোয়া চেয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT