1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

শ্যামনগরে দুর্যোগের প্রস্তুতি, উদ্ধার ও পুনরুদ্ধার বিষয়ক মাঠ মহড়া।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৯ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

বর্তমান বিশ্বের আলোচিত বিষয় হলো জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগ দিন দিন বাড়ছে। ফলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে উপকূলীয় অঞ্চলের মানুষ। সচেতনতার অভাবে মানুষের জীবন হানীও ঘটছে। প্রভাব পড়ছে কৃষি, স্বাস্থ্য সহ জীবন-জীবিকার উপর। জীবিকা হারিয়ে মানুষ নিজ বাসস্থান ছেড়ে অন্যত্র পাড়ি জমাচ্ছে। এজন্য উপকূলীয় অঞ্চলের মানুষকে আরও সচেতন করে গড়ে তোলা প্রয়োজন।

সেই উদ্দেশ্যে মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় সিসিডিবি স্টেপ অ্যান্ড বিল্ট ইনপ্রকল্পের সিপিটির কারিগরি সহযোগিতায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউপির আড়পাঙ্গাশিয়া পি এন মাধ্যমিক বিদ্যালয় চত্তরে প্রায় সহস্রাধিক গ্রামবাসীর উপস্থিতিতে দুর্যোগের প্রস্ততি, উদ্ধার ও পুনরুদ্ধার বিষয়ক এক মাঠ মহড়া প্রদর্শন করা হয়।

মাঠ মহড়ায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার, ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচি (সিপিপি) এর শ্যামনগর উপজেলার সহকারী পরিচালক মুন্সী নুর মোহাম্মদ, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, ইউপি আওয়ামীলীগের সভাপতি অসীম কুমার জোয়ারদার, আড়পাঙ্গাশিয়া পি. এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমিত্র জোয়ারদার, ইউপির প্যানেল চেয়ারম্যান জি এম আব্দুর রউফ, প্রধান শিক্ষক আশুতোষ কুমার মন্ডল প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিসিডিবির বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্ততি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন,শ্যামনগর উপজেলার সিপিপির টিম লিডার শেখ মাকসুদুর রহমান মুকুল, ইউপি টিম লিডার মোঃ ফজলুল করিম প্রমূখ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন পূর্বেও হয়েছে, বর্তমানে হচ্ছে, আগামীতেও হবে। জলবায়ু পরিবর্তন আমরা সম্পূর্ণভাবে বন্ধ করতে পারব না। জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগ পূর্বের চেয়ে বাড়ছে।দুর্যোগ উপকূলে সবচেয়ে বেশি আঘাত হানে। এজন্য উপকূলের মানুষকে আরও বেশি সচেতন করা প্রয়োজন। আমরা এই দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পারি। দুর্যোগের ক্ষয়ক্ষতি যাতে কমিয়ে আনা সম্ভব হয় সে জন্য জনসচেতনায় মাঠ মহড়া।

ছবি- শ্যামনগর বুড়িগোয়ালিনী দূর্যোগ বিষয়ক মাঠ মহড়ায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন।

রনজিৎ বর্মন

তাং-১৯.৯.২৩

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT