1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

কেশবপুরে জাতীয় নিরাপদ সড়ক চাই নিসচা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৬ বার পঠিত

আজিজুর রহমান,কেশবপুর(যশোর):

কেশবপুরে নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার পক্ষ থেকে আগামী ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস সফল করতে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৬ সেপ্টেম্বর সকালে কেশবপুর নিউজ ক্লাব হলরুমে নিসচা কেশবপুর উপজেলা শাখার আহবায়ক হারুনার রশীদ বুলবুলের  সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আগামী ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, নিসচা কেশবপুর উপজেলা শাখার আহবায়ক হারুনার রশীদ বুলবুল সকল নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন,আমরা সড়ক যোদ্ধা গন নিরাপদ সড়ক চাই এর সম্মানিত চেয়ারম্যান  ২১শে পদক প্রাপ্ত চিত্র নায়ক মানবতার ফেরিওয়ালা জাতীয় সড়ক যোদ্ধা  ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আমরা মানুষকে সচেতন করতে রাস্তায় নেমেছি। সড়কে শৃঙ্খলা ফেরাতে সাধারণ মানুষ ঘর থেকে বের হয়ে নিরাপদে আবার ঘরে ফিরতে পারে সেটাই আমাদের উদ্দেশ্য। আমরা চাই দক্ষ চালকরা গাড়ি চালাক,মোটরসাইকেল চালকরা হেলমেট পরে মোটরসাইকেল চালাক,পথচারীরা দেখেশুনে রাস্তা পার হোক, আগামী ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন । সভা শেষে কেশবপুর সাধারণ মানুষকে সচেতন করতে নিসচার নেতৃবৃন্দ জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন। মতবিনিময় সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক আবু সালেহ মাসুদ হাসান, সাংবাদিক সুশান্ত কুমার মল্লিক, সাংবাদিক আব্দুল করিম,সাংবাদিক মানবাধিকার নেতা শফিকুল ইসলাম অপু, সংরক্ষিত মহিলা মেম্বার নিসচার সদস্য শাহনাজ পারভীন, সাংবাদিক এনজিও কর্মকর্তা নিসচার সদস্য ইউছুফ আলী,নিসচা সদস্য আসাদুজ্জামান,শরিফা খাতুন, চম্পা রানী,আছিয়া খাতুন প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT