1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

কয়রায় সিএসও কমিটির ত্রৈ- মাসিক সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৭ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল,কয়রা, খুলনা ঃ 

 কয়রা উপজেলার কোলাবরেশন ও নেটওয়াকিং বৃদ্ধির জন্য শিশু অধিকার সুরক্ষা কোয়ালিশন (সিএসও) প্রতিনিধিদের সাথে ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ সেপ্টেম্বর, শনিবার বেলা ১১ টায় পরিত্রাণের কয়রা অফিসে বেসরকারী উন্নয়ন সংগঠন পরিত্রাণের উদ্যোগে ও দাতা সহযোগী সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি-সিডা এর অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরী সহযোগীতায় ওয়াই-মুভস্ প্রকল্পের বাস্তবায়নে এ ত্রৈ-মাসিক সভায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থিত সদস্যরা। 
সিএসও কমিটির  সভাপতি অধ্যাপক আ, ব, ম,  আবদুল মালেকের সভাপতিত্বে ও পরিত্রাণের প্রজেক্ট অফিসার আলাউদ্দিনের পরিচালনায় সভায়  বক্তব্য রাখেন পরিত্রাণের হিসাব রক্ষক উৎস দাস, সংগঠনের সহ-সভাপতি ও আইসিডির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান আশিক, সহ সাধারন সম্পাদক ও মানব কল্যাণ ইউনিটের প্রতিষ্ঠাতা  মোঃ আল আমিন ফরহাদ,  সাংবাদিক রিয়াছাদ আলী, ফরহাদ হোসেন, কয়রা উপজেলা জলবায়ু পরিষদের নিরাপদ মুন্ডা, সিএসও কমিটির সদস্য ধীরেশ মাহাতো, মুর্শিদা খাতুন, অভিজিত মহলদার, কমলেশ মন্ডল, সাধনা মুন্ডা,  মিলন মুন্ডা, শিউলী মুন্ডা প্রমুখ। 
সভায় কয়রা উপজেলার বাল্য বিবাহ প্রতিরোধ, ইভটিজিং বন্ধ,যৌন হয়রানী প্রতিরোধ, শিশু শ্রম ও পাচাররোধে করনীয় বিষয়  সহ যৌন প্রজনন স্বাস্থ্য বিষয়ে আলোচনার পাশপাশি প্রকেল্পর বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

কয়রা, খুলনা প্রতিনিধি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT