1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ইয়াবাসেবী ও বিক্রেতাসহ এক নারীসহ ছয়জনের কারাদণ্ড। বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে  কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু । পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ। বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির  প্রাক নিবন্ধন সভা  অনুষ্ঠিত। সুন্দরবন অভ্যন্তর থেকে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারায় শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে উৎসবমুখর পরিবেশে শুভ রথযাত্রা অনুষ্ঠিত। কেশবপুরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্ত আটক।

ঝিনাইদহের কোটচাঁদপুর ব্যাটারীচালিত অটোরিকশা ও ভ্যান নিয়ন্ত্রণহীন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৫ বার পঠিত

কোটচাঁদপুর( ঝিনাইদহ) প্রতিনিধি।

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরে ব্যাটারীচালিত অটোরিকশা ও ভ্যান গাড়ি গুলো কোন নিয়মনীতি মানছে না।
এতে প্রতিদিন ঘটছে দূর্ঘটনা।
দূর্ঘটনার, কারণে অনেক কে সারা জীবন পঙ্গুত্ব বরন করতে হচ্ছে। কোটচাঁদপুর শহরে ব্রীজঘাট মোড়, মেইন বাসস্ট্যান্ড,
বলুহর স্ট্যান্ড, কলেজ স্ট্যান্ড,পুরাতন খেয়াঘাট মোড়, প্রতিদিন
যানজটে ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ। বিশেষ করে , রবিবার ও বৃহস্পতিবার দুই হাটের দিন যানজট সমস্যা আরো প্রকট আকার ধারন করে। ব্যাটারীচালিত অটোরিকশা ও ভ্যান সিএনজির হাইড্রোলিক হর্নে অতিষ্ঠ হয়ে উঠছে সাধারণ মানুষের জনজীবন। ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ, রাতে রিকশা ও
ভ্যানের তীব্র আলোর কারনে, বাইসাইকেল, মোটরসাইকেল সহ অন্যান যানবাহন চালকদের চলাচল হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ
উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলার সভায় বারবার
এ বিষয় প্রতিবাদের ঝড় ওঠে। কিন্তু উপজেলা -প্রশাসন এসব রিকশা ও ভ্যান বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস
দিলেও তা বাস্তবয়ন হচ্ছে না। পৌর এলাকার প্রধান প্রধান সড়ক ও বাজার এলাকা থেকে এসব ভ্যান ও রিকশা তুলে দেওয়ার দাবি জানিয়েছে কোটচাঁদপুর পৌরবাসী।
স্হানীয় সচেতন মহলের মতে,সংশ্লিষ্ট কতৃপক্ষের নজরদারি
না থাকায় সড়কে অরাজকতা বিরাজ করছে। পৌর এলাকার ট্রাফিক সিষ্টেম গড়ে তোলা জরুরি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT