1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

কেশবপুরে গার্লস্ ইমপাওয়ারমেন্ট প্রাগ্রাম জিইপি শিক্ষা কেন্দ্রে চুরির অভিযোগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪২ বার পঠিত

আজিজুর রহমান,কেশবপুর(যশোর):

কেশবপুর উপজেলার ৫নং মঙ্গলকোট ইউনিয়নের বড় পাথরা গ্রামে শেয়ার বাংলাদেশ সংস্থার
গার্লস্ ইমপাওয়ারমেন্ট প্রাগ্রাম (জিইপি) শিক্ষা কেন্দ্রে
চুরির ঘটনা ঘটেছে। চোরেরা প্রায় ১০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।
এ চুরির ঘটনার সংবাদ পেয়ে সোমবার ১১সেপ্টেম্বর দুপুরে কেশবপুর থানার এস আই কামরুজ্জামান ঘটনাস্থলে পরিদর্শন করেছে।
বড় পাথরা গ্রামে শেয়ার বাংলাদেশ সংস্থার গার্লস্ ইমপাওয়ারমেন্ট প্রাগ্রাম (জিইপি)শিক্ষা কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মী সরকার রজা রুনা
এরিয়া কো-অর্ডিনেটর
জানান,রবিবার ১০ সেপ্টেম্বর রাতের আঁধারে কে বা কারা শিক্ষা কেন্দ্রের কাঠের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে যমুনা গ্রুপের ২টি সিলিং ফ্যান, ৩টি এলইডি বাল্ব, ১শত পিস কলমসহ মূল্যবান কাগজপত্র তছনছ করাসহ চুরি করে নিয়ে গেছে চোরেরা। চোরেরা প্রায় ১০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।
এব্যাপারে (জিইপি)শেয়ার বাংলাদেশ সোনাডাঙ্গা খুলনার
ফিল্ড ম্যানেজার ফ্রান্সিস দাস জানান,তাকে চুরির ঘটনা জানালে তিনি ঘটনাস্থলে আসেন। চুরির ঘটনায় কেশবপুর থানায় লিখিত অভিযাগ করা হবে বলে তিনি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT