1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম:
নিজের অস্ত্রের গুলি’তে খুলনায় কনস্টেবল নিহত। মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা। কৃষ্টিবন্ধন, যশোরের আয়োজনে বৈশাখী কবিতা উৎসব ও সাংস্কৃতিক ও অনুষ্ঠান। খুলনা অঞ্চলের ১০ বিদ্যুৎ কেন্দ্রের ৬ টি বন্ধ। খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু, আহত দুই যুবক। কেশবপুরে আধুনিক কোরাল বা ভেটকি মাছের পরিচর্যা ও চাষ পদ্ধতি অনুশীলন বিষয়ে কর্মশালা। কেশবপুরে উন্নয়ন ফোরামের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে দোয়া ও উপহার বিতরণ। সুন্দরবনের হরিণ লোকালয়ে উদ্ধারের পর বনেই অবমুক্ত। হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় বিএনপির সভাপতি এমএ সালাম ফকির। কয়রায় ঘূর্ণিঝড় ও দূর্যোগ প্রস্তুতি বিষয়ক মহড়া ।

কেশবপুরে বঙ্গবন্ধু আদর্শ ক্লাবের শুভ উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬১ বার পঠিত

আজিজুর রহমান,কেশবপুর(যশোর):

কেশবপুর উপজেলার ১১নং হাসানপুর ইউনিয়নের বগার মোড়ে বঙ্গবন্ধু আদর্শ ক্লাবের শুভ উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে বগার মোড়ে বঙ্গবন্ধু আদর্শ ক্লাব শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ।
রবিবার ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় বগার মোড়ে বঙ্গবন্ধু আদর্শ ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধু আদর্শ ক্লাবের সভাপতি জিয়ারুল ইসলামের সভাপতি ও ইউনিয়ন যুবলীগ নেতা আমিনুর রহমান,রাসেল হোসেন রিপন,বিল্লাল হোসেনের পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা যুবলীগের আহবায়ক বিএম শহিদুজ্জামান শহিদ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর,সহ দপ্তর সম্পাদক মনোজ কুমার তরফদার,কার্যনির্বাহী কমিটির সদস্য শেখর রঞ্জন দাস,জাতীয় শ্রমিক লীগের আহবায়ক সরদার মুনসুর আলী,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জি, পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ,উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাকি,উপজেলা ছাত্রলীগ নেতা মুন্নাফ হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন,হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক জি এম আলতাফ হোসেন,বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম,সাগরদাঁড়ি ইউনিয়ন যুবলীগের আহবায়ক কাজী আলমগীর হোসেন,বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের আহবায়ক রবিউল ইসলাম,হাসানপুর ইউনিয়ন যুবলীগের নেতা তুহিন রেজাসহ উপজেলা,পৌর,ইউনিয়ন,ওয়ার্ড আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,কৃষক লীগ,জাতীয় শ্রমিক লীগ,স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও বঙ্গবন্ধু আদর্শ ক্লাবের নেতৃবৃন্দ। মতবিনিময় সভার আগে অতিথি বৃন্দদের কে ব্যাস পরিয়ে দেন বঙ্গবন্ধু আদর্শ ক্লাবের সদস্য বৃন্দরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT