1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ইয়াবাসেবী ও বিক্রেতাসহ এক নারীসহ ছয়জনের কারাদণ্ড। বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে  কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু । পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ। বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির  প্রাক নিবন্ধন সভা  অনুষ্ঠিত। সুন্দরবন অভ্যন্তর থেকে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক। কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারায় শ্রী শ্রী রঘুনাথ জিউর মন্দিরে উৎসবমুখর পরিবেশে শুভ রথযাত্রা অনুষ্ঠিত। কেশবপুরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্ত আটক।

কেশবপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদ্‌যাপন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৮ বার পঠিত

আজিজুর রহমান,কেশবপুর (যশোর)

কেশবপুরে “পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” এই প্রতিবাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৩ উদ্‌যাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের করে সড়ক প্রদক্ষিণ করা হয়।
র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও
উপজেলা সহকারী শিক্ষা অফিসার শোভা রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান,কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক এনায়েত হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ রবিউল ইসলাম, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার সভাপতি শামীম আখতার মুকুল, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র শেখ সাদনান সাদিক, অভিজিৎ ব্যানার্জী।
উল্লেখ্য, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হলো জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা বা ইউনেস্কো ঘোষিত একটি আন্তর্জাতিক দিবস। ১৯৬৬ সালের ২৬ অক্টোবর ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ১৪তম অধিবেশনে ৮ সেপ্টেম্বর “আন্তর্জাতিক সাক্ষরতা দিবস” হিসেবে ঘোষণা করা হয়। ১৯৬৭ সালে প্রথমবারের মতো “আন্তর্জাতিক সাক্ষরতা দিবস” উদ্‌যাপিত হয়। দিবসটি উদযাপনের লক্ষ্যে ব্যক্তি, সম্প্রদায় এবং সমাজের কাছে শিক্ষার প্রয়োজনীয়তা ও তাৎপর্য এবং সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা। আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের সাক্ষরতা এবং বয়স্ক শিক্ষার অবস্থা তুলে ধরে বর্তমানে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র দিবসটি উদ্‌যাপন করে থাকে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে ১৯৭২ সালে প্রণীত সংবিধানের ১৭ নম্বর অনুচ্ছেদে এদেশের নিরক্ষরতা দূরীকরণ এবং শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক হিসেবে ঘোষণা করা হয়। স্বাধীন বাংলাদেশে সাক্ষরতা বিস্তারে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর উদ্যোগে ১৯৭২ সালে প্রথমবারের মতো বাংলাদেশে সাক্ষরতা দিবস উদযাপিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আলমগীর হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ দাশ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনিসুর রহমান, সাহিদুল ইসলাম, বায়সা দাখিল মাদ্রাসার সুপার ও সাংবাদিক এম এম আব্দুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT