1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

কেশবপুরে থানা পুলিশের হাতে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮২ বার পঠিত

আজিজুর রহমান,কেশবপুর (যশোর)প্রতিনিধি:

কেশবপুর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। রবিবার (৩ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের বিভিন্ন এলাকা ও মঙ্গলকোট গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে। মাদকসহ গ্রেফতারের ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে পৃথক পৃথক মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, পৌরসভার ভোগতী গ্রামের শওকত আলীর ছেলে সেলিম হোসেন (৩২), বালিয়াডাঙ্গা গ্রামের ইসমাইল খাঁর ছেলে আলমগীর হোসেন (৩৪) ও উপজেলার মঙ্গলকোট গ্রামের শাহাজাহান গাজীর ছেলে বিল্লাল গাজী (৩৫)।
থানা সূত্রে জানা গেছে, ৩ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমানের দিকনির্দেশনায় পুলিশ উপ-পরিদর্শক হাসান মাহমুদ, সহকারী পুলিশ উপ-পরিদর্শক ফিরোজ, রহমত ও তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পৌর শহরের হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে সেলিম হোসেন (৩২) কে ১০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে। যার মামলা নং-৩। একই অভিযানে শহরের মাইকেল গেট সংলগ্ন এলাকা থেকে আলমগীর হোসেন (৩৪) কে ২০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে। যার মামলা নং-৫।
অপরদিকে পুলিশ উপ-পরিদর্শক আবুল হোসেন, বিদূষ বিশ্বাস, জুয়েল ও সহকারী পুলিশ উপ-পরিদর্শক মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মঙ্গলকোট গ্রামের পাঁচপোতা এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলকোট গ্রামের বিল্লাল গাজী (৩৫) কে ১০৩ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। মাদকসহ গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে। যার মামলা নং-৫।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান বলেন, মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। মাদকসহ গ্রেফতারের ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে থানায় পৃথক পৃথক মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে সোমবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত উপজেলা গড়তে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT