1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

কেশবপুরে এনজিও সমন্বয় কমিটির বনভোজন অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৩ বার পঠিত

আজিজুর রহমান( যশোর):

কেশবপুর উপজেলা এনজিও সমন্বয় কমিটির বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
১ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টায় সাতক্ষীরা দেবহাটা উপজেলার রুপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র টি পরিদর্শন ও বনভোজনের উদ্দেশ্যে  কেশবপুর থেকে ৩৫ জনের একটি টিম এনজিও সমন্বয় কমিটির সভাপতি  কেশবপুর উপজেলা নির্বহী  কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের নেতৃত্বে রওনা দিয়ে দুপুর ১২ টায় পর্যটন কেন্দ্রে পৌছায়। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমানের বিশেষ ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন কেশবপুর উপজেলার এনজিও কর্মকর্তারা। প্রথমে সকলে মিলে পর্যটন কেন্দ্র টি পরিদর্শন করেন। পর্যটন কেন্দ্র টি তে মনোমুগ্ধকর পরিবেশ দেখে সকলে আনন্দিত সাথে সাথে সকলে মিলে সেটি  উপভোগ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর সমাধান এনজিও এর নির্বাহী  পরিচালক রেজাউল করিম। কেশবপুর এনজিও সমন্বয় কমিটির পক্ষ থেকে   প্রধান অতিথি কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন ও বিশেষ অতিথি দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমান কে ক্রেষ্ট প্রদান করেন এনজিও সমন্বয় কমিটির পক্ষ থেকে  দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ হারুনার রশীদ বুলবুল ও  ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী।  অনুষ্ঠান টি সঞ্চালনায় ছিলেন  মুনছুর আলী কেশবপুর এনজিও সমন্বয়ক ও সিনিয়র ম্যানেজার সমাধান কেশবপুর ঐ অনুষ্ঠানে মুনছুর আলীর একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।  সব শেষে খাওয়া দাওয়ার পর্ব, পরবর্তীতে ফুটবল ও ক্রিকেট খেলা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সকলে অংশ গ্রহণ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT