1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

কেশবপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী গাঁজাসহ গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৩ বার পঠিত

আজিজুর রহমান(যশোর):

কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামি অমিত বিশ্বাস (৩০) কে ১০৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে। শনিবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার মূলগ্রাম পরামানিক পাড়া থেকে তাকে গ্রেফতার করে। সে ওই গ্রামের নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমানের দিকনির্দেশনায় পুলিশ উপ-পরিদর্শক জয় ব্যানার্জী, প্রশান্ত দাস, গোরা চাঁদ ও সহকারী পুলিশ উপ-পরিদর্শক নজরুল ইসলাম, আব্দুল বাতেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মূলগ্রাম পরামানিক পাড়ায় অভিযান চালিয়ে অমিত বিশ্বাস কে ১০৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। সে এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মাদকসহ গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে আরও একটি মামলা হয়েছে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান বলেন, চিহ্নিত মাদক ব্যবসায়ী অমিতকে গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। রবিবার সকালে গ্রেফতারকৃত আসামিকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT