1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

কয়রায় জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী অনিমেষ সরকার রিন্টু’র সুস্থতা কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৩০৫ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ

খুলনার কয়রায় বাংলাদেশ যুব ঐক্য পরিষদ খুলনা জেলা শাখার বিপ্লবী সাধারন সম্পাদক শ্রী অনিমেষ সরকার রিন্টু’র সুস্থতা কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় সংগঠনের জেলা সহ-সভাপতি ও কয়রা উপজেলা সভাপতি শিক্ষক অরবিন্দ কুমার মণ্ডল (সাংবাদিক) – এর সভাপতিত্বে ও পূজা বিষয়ক সম্পাদক শ্রী আনন্দ মোহন চক্রবর্তীর পরিচালনায় বাংলাদেশ যুব ঐক্য পরিষদ খুলনা জেলা শাখার বিপ্লবী সাধারন সম্পাদক শ্রী অনিমেষ সরকার রিন্টু’র সুস্থতা কামনায় প্রার্থনা সভা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।

প্রার্থনা সভার পূর্বে আগামী ২২ সেপ্টেম্বর সংগঠনের ত্রি- বার্ষিক সম্মেলন – ২০২৩ সফল করার লক্ষ্যে
এবং আগামী ৬ সেপ্টেম্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা যুব ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী স্বপন কুমার রায়, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শ্রী দিলীপ কুমার বৈরাগী, জেলা যুব ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বরুণ প্রকাশ মণ্ডল ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী ধীরাজ কুমার রায়।
সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা যুব ঐক্য পরিষদের সহ-সভাপতি ইউপি সদস্য মহাশিস সরদার, কার্তিক কুমার বিবেক, প্রভাষক ত্রিনাথ মণ্ডল, শিক্ষক সুজয় মিস্ত্রী ও শিক্ষক বিদেশ রঞ্জন মণ্ডল। জেলা যুব ঐক্য পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস, আদিবাসী বিষয়ক সম্পাদক রামপ্রসাদ সরদার, সহ আদিবাসী বিষয়ক সম্পাদক দয়াল মুণ্ডা, উপজেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পলাশ জোদ্দার ও উপজেলা ছাত্র ঐক্য পরিষদের সদস্য সচিব সুদীপ সরকার।
সভায় আরো উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কয়রা ইউনিয়ন সভাপতি ননী গোপাল মজুমদার, মহারাজপুর ইউনিয়ন সাধারন সম্পাদক তাপস রায়, আমাদী ইউনিয়ন যুব ঐক্য পরিষদের সভাপতি শিক্ষক বিভাষ ইন্দু ঢালী, বাগালী ইউনিয়ন সাধারন সম্পাদক অখিল বাহাদূর, মহারাজপুর ইউনিয়ন সভাপতি অনুপ রায়, সাধারন সম্পাদক বিপ্রজিৎ মণ্ডল, কয়রা ইউনিয়ন সভাপতি শিক্ষক সুব্রত কুমার মিস্ত্রী, উত্তর বেদকাশী ইউনিয়ন সভাপতি ডাঃ দীপন কয়াল, সাধারন সম্পাদক শিক্ষক সজল সরকার, শিক্ষক ভরত মণ্ডল, গৌতম মণ্ডল, প্রসেনজিৎ সরকার, জনক মণ্ডল, নিশিকান্ত গাইন, প্রশান্ত মণ্ডল, অশোক মণ্ডল, সুব্রত কুমার মণ্ডল, মিঠুন গাইন প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের উপজেলা আহবায়ক অভিজিৎ মহলদার।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখ: ৩৯/০৮/২৩ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT