1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

কেশবপুরে সুবিধা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির এক কর্মীর বিরুদ্ধে শত শত সদস্যের সঞ্চয়ের ৫ লক্ষাধিক টাকা আত্মসাৎের অভিযোগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৩৪৩ বার পঠিত

আজিজুর রহমান,জেলা(যশোর)প্রতিনিধি:

কেশবপুরে সুবিধা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির এক কর্মীর বিরুদ্ধে শত শত সদস্যের সঞ্চয়ের ৫ লক্ষাধিক টাকা আত্মসাৎের অভিযোগ পাওয়া গেছে।
সদস্যরা এখন তাদের জমা টাকা ফেরত পেতে দ্বারে দ্বারে ঘুরছে। এঘটনায় ২৭ আগস্ট রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিয়ে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সদস্যরা।
উপজেলা নির্বাহী অফিসে দেওয়া অভিযোগ ও সরেজমিন জানা গেছে, কেশবপুরে স্থানীয়ভাবে গড়ে উঠা সুবিধা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির আদায় কর্মী কেশবপুর উপজেলার ১০নং সাতবাড়িয়া ইউনিয়নের মৃত শরিফুল মোড়লের স্ত্রী বর্তমান বেগমপুর আশ্রয় কেন্দ্রের বাসিন্দা শিউলি বেগম কেশবপুর পৌর এলাকার হাবাসপোল মধ্যকুল, ভোগতী নরেন্দ্রপুর, সদর ইউনিয়নের নতুন মূলগ্রাম, দোমুঠিয়া সাতবাড়িয়া ইউনিয়নের কড়িয়াখালী, বেগমপুর, কোমরপোল, সাতবাড়িয়া, ভালুকঘর ও সাগরদাঁড়ী ইউনিয়নের কাস্তা বারুইহাটিসহ বিভিন্ন গ্রামের শত শত সদস্যের সাপ্তাহিক সঞ্চয় বাবদ জমা নেওয়া প্রায় ৫ লাখ টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ।তিনি সুবিধা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির পক্ষে সমিতির সদস্যদেরকে কিস্তিতে সংসারের বিভিন্ন প্রয়োজনীয় ফার্নিচার কিনে দেওয়ার কথা বলে তাদের নিকট থেকে সঞ্চয়ের টাকা জমা নিয়েছেন। আর এখন তিনি সদস্যদের সাপ্তাহিক সঞ্চয় বাবদ জমা নেওয়া প্রায় ৫ লক্ষাধিক টাকা নিয়ে উধাও হয়েছে বলে সদস্যরা জানান। সদস্যরা এখন তাদের জমা টাকা ফেরত পেতে দ্বারে দ্বারে ঘুরছে।
হাবাসপোল গ্রামের একাধিক সদস্য জানান দীর্ঘদিন সমিতির নামে সঞ্চয় টাকা জমা দিয়ে আসছি। আমাদের টাকা জমা নিয়ে এখন তারা আর টাকা জমা নিতে আসেনা।
এব্যাপারে সুবিধা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির আদায়কারী কর্মী শিউলি বেগমের সাথে তার মুঠোফোনে আলাপ কালে তিনি বলেন, আমি সমিতির নামে আদায় করা সকল টাকা সমিতির অফিসে জমা দিয়েছি। আমি কারোর টাকা নিয়ে উধাও হয়নি। তবে সমিতির অফিস বন্ধ হয়ে যাওয়ায় অনেক সদস্য তাদের টাকা ফেরত নেওয়ার জন্য আমার বাড়িতে আসছে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন সাংবাদিকদের জানান,অভিযোগ পেয়েছি,তদন্তের জন্য উপজেলা সমবায় সমিতির কর্মকর্তা কে নির্দেশ দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT