1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। কেশবপুর বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ পাচ্ছে আরও  ৬০০ পরিবার । কেশবপুর প্রেসক্লাবে আগামী বার্ষিক সাঃ সভা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। সুন্দরবনে কোবাদক স্টেশনের অভিযানে ১৭০ কেজি কাঁকড়া সহ ৪ নৌকা জব্দ। কেশবপুরে (অসকস)-এর মাসিক সভা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। কয়রায় কলেজ ভবনের ছাঁদ ধ্বসে পড়ায় আতঙ্ক ও অনিশ্চয়তায় শিক্ষক-শিক্ষার্থী। কয়রায় কলেজ ভবনের ছাঁদ ধ্বসে পড়ায় আতঙ্ক ও অনিশ্চয়তায় শিক্ষক-শিক্ষার্থী কালীগঞ্জে ইয়াবাসেবী ও বিক্রেতাসহ এক নারীসহ ছয়জনের কারাদণ্ড। বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে  কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু ।

ঝিনাইদহের কোটচাঁদপুর বেড়েছে সবধরনের সবজির দাম।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২৬২ বার পঠিত

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহের কোটচাঁদপুর বেড়েছে সবজির দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রত্যেকটা সবজির দাম বেড়েছে দ্বিগুন। প্রতিটা সবজির দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। দাম বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষরা।

আজ মঙ্গলবার (২৯আগষ্ট)কোটচাঁদপুর সকালে বাজারে গিয়ে এমন তথ্য পাওয়া যায়। কোটচাঁদপুর বাজারের কয়েকজন সবজি বিক্রেতা আক্কাস আলী জানান, বর্তমান বাজারে সবজির দামটা বেড়েছে। সপ্তাহের ব্যবধানে কয়েকটা পণ্যের দাম বেড়েছে। দাম বাড়ার কারণ হলো দেশের বাজারে বর্ষায় অনেক ফসলের মাঠ নষ্ট হয়ে গেছে। তাই দামটা বেড়েছে।

বর্তমান বাজারে আলু বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি, বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি, , কাকরুল বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি, পেঁপে বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে হচ্ছে। শসা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে, টমেটো বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি,

বাজারে সবজি কিনতে আসা ভ্যান চালক কাদের বলেন, আমরা দিন কামাই করি দিন খাই। আমাদের দিনে আয় ৩০০ থেকে ৪০০ টাকা। আর বাজারে আসলে মনে হয় সব জিনিসে আগুন লেগে গেছে। একদিনের বাজার করতে গেলে এখন লাগতেছে ৩০০ থেকে ৪০০ টাকা। ছেলেমেয়ে নিয়ে কিভাবে যে চলবো ভেবে পাচ্ছি না।

রকি ও উজ্জল নামের আরেকজন ক্রেতা, বলেন, আমরা নিম্ন আয়ের সাধারণ মানুষ। বাজারে সবজি থেকে শুরু করে তেল, ডাল, চাল, মাছ মাংসের যে দাম তাতে আমাদের খাওয়া মুশকিল হয়ে গেছে। খাশির মাংস সাড়ে ১০০০টাকা কেজি, মাছ ২৪০ টাকা কেজি, বয়লার মুরগি ১৬০ টাকা কেজি। শুধু সবজি খাব তাও আবার আগুন লেগে গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT