1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে জামায়াতের উদ্যোগে বুড়িহাটী যুবকদের মাঝে ফুটবল বিতরণ। সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে শ্যামনগরে বিতর্ক ও রচনা। তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন। কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। কেশবপুর বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ পাচ্ছে আরও  ৬০০ পরিবার । কেশবপুর প্রেসক্লাবে আগামী বার্ষিক সাঃ সভা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। সুন্দরবনে কোবাদক স্টেশনের অভিযানে ১৭০ কেজি কাঁকড়া সহ ৪ নৌকা জব্দ। কেশবপুরে (অসকস)-এর মাসিক সভা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। কয়রায় কলেজ ভবনের ছাঁদ ধ্বসে পড়ায় আতঙ্ক ও অনিশ্চয়তায় শিক্ষক-শিক্ষার্থী।

কয়রায় কোস্ট গার্ডের অভিযানে হরিণের চামড়া সহ পা, মাথা ও মাংস উদ্ধার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৬০ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ 

খুলনার কয়রা কোস্ট গার্ডের অভিযানে ১১ কেজি হরিণের মাংস, ৮টি পা, ২টি মাথা ও  ২টি হরিণের চামড়া জব্দ করা হয়।

২০ আগস্ট, রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে সুন্দরবনের গঙ্গাচরণ এলাকা থেকে চামড়া ও মাংস  জব্দ করা হয়।  এসময় পাচার কারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসময় জব্দকৃত হরিণের মাংস, পা, মাথা ও হরিণের চামড়া কোবাদক ফরেস্ট অফিস সাতক্ষীরা রেঞ্জের স্টেশন কর্মকর্তা এম মোবারক হোসেন এর নিকট হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনস্থ বিসিজি স্টেশন কয়রা উপজেলার গঙ্গাচরণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১১ কেজি হরিণের মাংস, ৮ টি পা, ২ টি মাথা ও ২ টি হরিণের চামড়া জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ড এর উপস্থিতি বুঝতে পেরে রাতের অন্ধকারে হরিণের মাংস ও পাচার কারীরা জঙ্গলে পালিয়ে যায়।

২১ আগষ্ট সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম  জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ মুনতাসির ইবনে মহসীন। তিনি আরো বলেন, কোস্ট গার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে বিভিন্ন মেডিকেল ক্যাম্পেইন এবং জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও বন্যপ্রাণী রক্ষার পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোন ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখ: ২১/০৮/২৩ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT