1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন। ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হ’ত্যা: দীর্ঘ ৪ মাস পর ১ ও ৩ নম্বর আসামি গ্রেপ্তার। গাজীপুর পুবাইলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো: দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ। কয়রায় সুশীলনের প্রকল্প অবহিতকরতণ সভা । কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা । কেশবপুরে জামায়াতের উদ্যোগে বুড়িহাটী যুবকদের মাঝে ফুটবল বিতরণ। সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে শ্যামনগরে বিতর্ক ও রচনা। তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন। কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। কেশবপুর বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

কেশবপুরে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৮৮ বার পঠিত

আজিজুর রহমান,(যশোর) জেলা প্রতিনিধি:

কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা এস এম ফজর আলী (৭০) ইন্তেকাল করেছেন। শণিবার (১৯ আগস্ট) ভোরে তিনি সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (“ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি র’জেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বিকেলে উপজেলার মহাদেবপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে তাঁর জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা পুর্বে কেশবপুর প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান তাঁর সংগীয় পুলিশ ফোর্স নিয়ে শ্রদ্ধাঞ্জলি শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার জানান হয়। এর পর গ্রামের বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
দেশমাতৃকার স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে এই অকুতোভয় সংগ্রামী মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা, গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুজ্জামান, কেশবপুর উপজেলার আওয়ামিলীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান এইচ, এম আমির হোসেন, পৌর মেয়র, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম মোড়ল প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT