1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন। ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হ’ত্যা: দীর্ঘ ৪ মাস পর ১ ও ৩ নম্বর আসামি গ্রেপ্তার। গাজীপুর পুবাইলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো: দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ। কয়রায় সুশীলনের প্রকল্প অবহিতকরতণ সভা । কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা । কেশবপুরে জামায়াতের উদ্যোগে বুড়িহাটী যুবকদের মাঝে ফুটবল বিতরণ। সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে শ্যামনগরে বিতর্ক ও রচনা। তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন। কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। কেশবপুর বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

কেশবপুরে ওয়ার্কসপের মালামাল চুরির সময় এক চোর হাতেনাতে গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২৮৩ বার পঠিত

আজিজুর রহমান ও লিপি খাতুন যশোর:

কেশবপুরে ওয়ার্কসপ এর দোকানের মালামাল চুরি করার সময় সেলিম শেখ (৩০) নামের এক চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে ১৯ আগস্ট (শনিবার) বিকেলে উপজেলার ভান্ডারখোলা বাজারে। সে ভোগতী নরেন্দ্রপুর গ্রামের শওকত আলীর ছেলে। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চুরির মালামালসহ চোরকে গ্রেফতার করে। চুরির ঘটনায় দোকান মালিক হযরত আলী বাদী হয়ে থানায় একটি চুরির মামলা করেছেন।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার ভান্ডারখোলা গ্রামের মৃত কাওছার আলী মোড়লের ছেলে হযরত আলীর (৫০) ভান্ডারখোলা বাজারে আরিফ ষ্টীল নামক ওয়ার্কসপ এর ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গত ১৯ আগস্ট দুপুরে দোকানে না থাকার সুবাদে চোর সেলিম শেখ ব্যবসা প্রতিষ্ঠানের শার্টার উঁচু করে ভিতরে প্রবেশ করে দোকানের ওয়ার্কসপ এর মালামাল একটি পুরাতন লোহার লোহার চ্যানেল, চারটি পুরাতন ষ্টীলের পাইপ, ছয় পিচ পুরাতন জিআই এ্যাংগেল, একটি পুরাতন লোহার তৈরী স্যালো মেশিন বসানোর পাত চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা টের পেয়ে ডাকচিৎকার দেয়। তাদের ডাকচিৎকারে দোকান মালিকসহ স্থানীয় জনতা দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে চুরির মালামালসহ সেলিম শেখকে আটক করে। ওইসময় অনেক লোকজনের সমাগম ঘটে এবং উত্তেজিত জনতা চোরকে মারপিট করে। খবর পেয়ে কেশবপুর থানার উপ-পুলিশ পরিদর্শক জয় ব্যানার্জী সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওয়ার্কসপ দোকানের চুরির মালামাল জব্দ করাসহ চোরকে আটক করে থানায় নিয়ে আসেন। চুরির ঘটনায় থানায় একটি চুরির মামলা হয়েছে। থানার মামলা নং-১০।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান বলেন, ওয়ার্কসপ দোকানের চুরির মালামালসহ চোরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে রবিবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT