1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

সুন্দরবনে অভিযানে ১৭বস্তা অবৈধ শুটকি জব্দ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২৬৬ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা।

সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জের অধীনস্থ ভদ্রা টহল ফাঁড়ীর সদস্যরা পশুর নদীতে অভিযান চালিয়ে ১৭ বস্তা অবৈধ শুটকি চিংড়ি সহ ২ টি নৌকা জব্দ করেছে। এ সময় নৌকা থেকে ২ বোতল ভারতীয়  নিষিদ্ধ কীটনাশক উদ্ধার করা হয়।  তবে বন বিভাগের অভিযান জানতে পেরে শুটকি চিংড়ি মাছ পাচারকারীরা গহীন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়।  
জানা গেছে সুন্দরবন পশ্চিম বন বিভাগের (ডিএফও)  ড. আবু নাসের মোহসীন হোসেনের নির্দেশনায় ও খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক( এসিএফ) এজেডএম হাছানুর রহমানের সার্বিক তত্বাবধানে  ভদ্রা বন টহল ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলামের নেতৃত্বে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে এ সকল অবৈধ শুটকি চিংড়ি সহ নৌকা জব্দ করা হয়েছে। কালাবগী স্টেশন কর্মকর্তা মোঃ আঃ হাকিম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। সুন্দরবেনর সম্পদ রক্ষায় বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।   

কয়রা খুলনা প্রতিনিধি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT