1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

সুন্দরবনে ২ মাসের অভিযানে ইঞ্জিন চালিত ট্রলার, ৬২টি নৌকাসহ ২৩ জেলে আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ২৭০ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ 
 সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জে নিষিদ্ধ সময়ে মাছ ও কাঁকড়া ধরার অপরাধে গত ২ মাসে বন বিভাগ অভিযান চালিয়ে ১টি ইঞ্জিন চালিত ট্রলার, ৬২টি নৌকা, অবৈধ মাছ ও কাঁকড়া পরিবহনকালে ৪টি মোটর সাইকেল জব্দ করেছে। এ সময় ২৩ ব্যাক্তিকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযানে অবৈধ ভেশাল জাল, নিষিদ্ধ ভারতীয় কীটনাশক, হরিণ ধরার ফাঁদ, শুটকি চিংড়ি সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। 

জানা গেছে, গত ১জুন হতে ৩ মাসের জন্য সুন্দরবনের সকল পাশ-পারমিট বন্ধ করেছে বন বিভাগ। শুধু জেলে বাওয়ালী নয় সেই সাথে পর্যটকের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। সুন্দরবনে পাশ- পারমিট বন্ধ করাকালীন সময়ে এক ধরনের অসাধূ জেলেরা মাছ ও কাঁকড়া ধরে থাকে। এটিকে প্রতিহত করতে এ বছর খুলনা রেঞ্জের বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ীতে ব্যাপকভাবে টহল কার্যক্রম জোরদার করা হয়। বিভাগীয় বন কর্মকর্তা ও রেঞ্জ কর্মকর্তার দিক নির্দেশনায় সুন্দরবনে বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম চালিয়ে বন বিভাগের সদস্যরা অসংখ্য নৌকা সহ অপরাধের সাথে জড়িত জেলেদেরকে আটক করতে সক্ষম হয়।

 সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, সুন্দরবনে বন্ধের সময় গত ২ মাসে খুলনা রেঞ্জে ২৭ টি পিওআর মামলা দায়ের করা হয়েছে। এ সকল মামলায় ২৩ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া ৩৪ টি ইউডিওআর মামলায় পলাতক আসামী রয়েছে ৪৬ জন। 

সুন্দরবন পশ্চিম বিভাগের (ডিএফও) ডঃ আবু নাসের মোহসীন হোসেন বলেন, সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ীর সদস্যরা প্রতিনিয়ত টহল কার্যকম অব্যাহত রেখেছে। ইতিমধ্যে বন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে অনেক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে অসংখ্য নৌকা সহ তাদের ব্যবহৃত অবৈধ জাল ও অন্যান্য জিনিষপত্র। সুন্দরবনের সম্পদ রক্ষায় বন বিভাগের টহল কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

কয়রা, খুলনা প্রতিনিধি 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT