1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস করা হয়েছে। বিলাইছড়িতে  প্রথাগত নেতাদের সঙ্গে হিলফ্লাওয়ার এনজিও’র সমন্বয় সভা । কেশবপুরে অবৈধ রড কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান/জরিমানা/সিলগালা। শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন। ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হ’ত্যা: দীর্ঘ ৪ মাস পর ১ ও ৩ নম্বর আসামি গ্রেপ্তার। গাজীপুর পুবাইলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো: দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ। কয়রায় সুশীলনের প্রকল্প অবহিতকরতণ সভা । কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা । কেশবপুরে জামায়াতের উদ্যোগে বুড়িহাটী যুবকদের মাঝে ফুটবল বিতরণ। সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে শ্যামনগরে বিতর্ক ও রচনা।

খুলনা বিভাগীয় কমিশনার বরাবর ২১ আগষ্ট হত্যাকান্ডে জড়িত আসামীকে দেশে এনে বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ২৫৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

৭৫ এর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর, ২১ আগস্ট হত্যাকান্ডের পলাতক আসামী তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে খুলনা যুবলীগ। এ দাবিতে সংগঠনটির নগর কমিটি মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর খুলনা বিভাগীয় কমিশনারের নিকট স্মারকলিপি প্রদান করেছে।

বৃহষ্পতিবার (০৩ আগস্ট) বেলা ১১টায় নগরীর শিববাড়ী মোড়ে নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন খুলনা-০২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি।

তিনি বলেন, বিএনপি মানবাধিকারের কথা বলে, কিন্তু ওরাই ১৫ আগষ্টের হত্যাকারীদের বাঁচাতে সংসদে ইনডেনমেন্টি আইন পাশ করে। তিনি বলেন, ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, আমার পিতা বঙ্গবন্ধুর ভাই শহীদ শেখ আবু নাসের, বঙ্গবন্ধুর পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলসহ সকলকে নির্মম ভাবে হত্যা করা হয়। জিয়াউর রহমান সেই হত্যাকারীদের পুরষ্কৃতক করে বিদেশী বিভিন্ন দূতাবাসে চাকরি দেন। বিচার বন্ধের জন্য সংসদে আইন পাশ করেছিলেন। তিনি দাবী জানান অবিলম্বে এই পলাতক আসামীদের দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে।

এ সময় আরো বক্তব্য রাখেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, নগর যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, আব্দুল কাদের শেখ, এ্যাডঃ আল আমীন উকিল, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, মোস্তফা শিকদার, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, রাশেদুল ইসলাম রাশেদ, আব্দুল্লাহ আল মামুন মিলন, ইলিয়াস হোসেন লাবুসহ থানা, নগর ও ওয়ার্ড যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT