1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবে এসি উপহার দিলেন ইতালি প্রবাসী মোস্তফা আবুবকর।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ২২৮ বার পঠিত

রনজিৎ বর্মনঃ

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে ২টনের একটি এসি উপহার দিলেন ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা আবু বকর।
শুক্রবার ১৯ মে বিকাল ৫টায় প্রেসক্লাব হল রুমে প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর, সাধারণ সম্পাদক জাহিদ সুমনের হাতে উপহারটি তুলে দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।

সভাপতি তার বক্তব্যে বলেন,মোস্তফা আবুবকর প্রবাসে জীবন যাপন করলেও তিনি সব সময় চিন্তা করতেন দেশে ভাল কিছু কাজ করার। প্রবাসী মোস্তফা আবুবকর ইসলামের চার খলিফার নামে চারটি মসজিদ ঘর নির্মাণ শুরু করেছেন। শ্যামনগর সদর ইউনিয়নের বাদঘাটা গ্রামে আবুবকর সিদ্দিক (রাঃ) জামে মসজিদের কাজ সম্পন্ন করেছেন এবং আটুলিয়া,গাবুরা ও কৈখালী ইউনিয়নে আরো তিনটি জামে মসজিদ হযরত ওমর (রাঃ),হযরত ওসমান (রাঃ) হযরত আলী (রাঃ) নামে তৈরীর কাজ হাতে দিয়েছেন।শুধু তাই না তিনি এতিমখানা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন সময় বিভিন্ন অনুদান দিয়ে থাকেন।

আসরের নামাজ বাদ উপজেলা পরিষদ জামে মসজিদে প্রবাসী মোস্তফা আবুবকর পবিত্র হজ্জ করার উদ্দেশ্যে যাওয়ার নিয়তে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মুফতি আলহাজ্ব আব্দুল খালেক।

ছবি- শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে এসি উপহার দিলেন ইতালী প্রবাসী আবু বককর।

রনজিৎ বর্মন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT