1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

পশ্চিম সুন্দরবনের নদীতে প্লাস্টিক বর্জ্য ফেলার দায়ে পর্যটকবাহী ট্রলার সহ মালিক আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ২৩৫ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর, (সাতক্ষীরা )প্রতিনিধি ঃ

পশ্চিম সুন্দরবনের নদীতে প্লাস্টিক পণ্য সামগ্রী ফেলে পরিবেশ দূষণ করার দায়ে পর্যটকবাহী একটি ট্রলার সহ মালিককে আটক করেছে সুন্দরবন পশ্চিম বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড.আবু নাসের মোঃ মহসিনের নেতৃত্বে বন বিভাগ সাতক্ষীরারেঞ্জের কর্মকর্তাবৃন্দ।

বৃহস্পতিবার (১৮মে) বিকালে সুন্দরবনের খোলপেটুয়া নদীতে মহসীনের হুলো নামক স্থান থেকে ট্রলারটি আটক করা হয়।

এ সময় পর্যটকবাহী ট্রলারে বহনকৃত ১৫ জন পর্যটককে মুক্তি দিয়ে ট্রলার ও ট্রলার মালিক জাকির হোসেনকে আটক করে বনবিভাগের কর্মকর্তাবৃন্দ। আটককৃত ব্যক্তি হল উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের নজরুল ইসলামের ছেলে।

সুন্দরবন সাতক্ষীরারেঞ্জের সহকারী বন সংরক্ষক একেএম ইকবাল হোসেন চৌধুরী এ বিষয়ে বলেন সুন্দরবনের নদীতে প্লাস্টিক বর্জ্য সামগ্রী সম্পূর্ণ রুপে ফেলা নিষেধ রয়েছে। ট্রলার মালিক আইন অমান্য করে নদীতে বিভিন্ন ধরনের প্লাস্টিক বর্জ্য সামগ্রী ফেলতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় বনকর্মকর্তার নেতৃত্বে অভিযানের মাধ্যমে মালিক সহ ট্রলার আটক করা হয়েছে এবং এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে।
ছবি- সংগৃহিত।

রনজিৎ বর্মন

তাং-১৮.৫.২৩

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT