1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস করা হয়েছে। বিলাইছড়িতে  প্রথাগত নেতাদের সঙ্গে হিলফ্লাওয়ার এনজিও’র সমন্বয় সভা । কেশবপুরে অবৈধ রড কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান/জরিমানা/সিলগালা। শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন। ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হ’ত্যা: দীর্ঘ ৪ মাস পর ১ ও ৩ নম্বর আসামি গ্রেপ্তার। গাজীপুর পুবাইলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো: দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ। কয়রায় সুশীলনের প্রকল্প অবহিতকরতণ সভা । কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা । কেশবপুরে জামায়াতের উদ্যোগে বুড়িহাটী যুবকদের মাঝে ফুটবল বিতরণ। সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে শ্যামনগরে বিতর্ক ও রচনা।

গরমে হাতপাখার কদর বেড়েছে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২০৭ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

গরমে হাতপাখার কদর বেড়েছে। তাপ প্রবাহে জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে দিন মজুর শ্রেণির মানুষ যারা মাঠে রৌদ্রে নিয়মিত কাজ করছেন প্রচন্ড গরমে অস্থির হয়ে উঠছেন। সম্ভাব্য সাইকোন মোখা মোকাবেলায় একদিকে প্রস্ততি অন্যদিকে গরমে অস্থির মানুষ। এই গরমে আবার বিদ্যুতের চাহিদাও বেড়েছে। বিদ্যুতের লোডশেডিং এর কারণেও গরমে অস্থিরতা প্রকাশ করছে মানুষ।

গরমে বেড়েছে সব ধরনের হাত পাখার কদর। বিশেষ করে তাল পাতার পাখার চাহিদা বেশি বেড়েছে। ছোট বড় সব ধরনের দোকানে হাত পাখা বিক্রী করতে দেখা যাচ্ছে। উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর লবনাক্ত এলাকা হওয়ায় গরম আরও বেশি অনুভব হয় যা অনেকে মত প্রকাশ করেন। লবনাক্ততার কারণে বিভিন্ন ইউনিয়নে বৃক্ষরাজি কম হওয়ায় বেশি গরম অনুভব হয় এমনটাই মত প্রকাশ করেছেন শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী , গাবুরা ইউপির বাসিন্দারা।

শ্যামনগর উপজেলা সদরের তাল পাতার পাখা বিক্রেতা নজরুল ইসলাম, সুকুমার মন্ডল বলেন দৈনিক ১৫ থেকে ২০ টা তাল পাতার পাখা বিক্রী হয়। তাল পাতার পাখার মূল্য ৪০ থেকে ৫০ টাকা। পূর্নিমা কসমেটিকসের প্রোপাইটার গিরেন মন্ডল বলেন গরমে প্লাস্টিকের হাত পাখাও বিক্রী বেড়েছে। বিক্রেতা আবু রায়হান বলেন তিনি কালিগঞ্জ উপজেলা থেকে তাল পাতার পাখা ক্রয় করে এনে শ্যামনগর বিক্রী করছেন।

হাত পাখা ক্রেতা শর্মিষ্ঠা রানী, রওশানারা বেগম বলেন গরমে বিদ্যুত চলে গেলে তাল পাতার পাখার হাওয়া ঠান্ডা লাগে এজন্য এটা ক্রয় করলাম। অনেকের বাড়ী বিকল্প বিদ্যুৎ সোলার না থাকার জন্য হাত পাখা সম্বল।

গরমে গত কয়েকদিন যাবত উপকূলের শ্যামনগরে মানুষ অস্বস্থি প্রকাশ করছেন। বর্তমানে দৈনিক ৩৮, ৩৯ ডিগ্রী তাপমাত্রা বয়ে চলছে। এর ফলে মানুষ অসুস্থতা বোধ করছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায় গরমে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে বেশি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক মখদুম জাহান রানা বলেন এ সময়ে সব বয়সী মানুষদের সচেতন থাকতে হবে। বিশেষ করে ডায়াবেটিকস, হাই ব্লাডপ্রেসার, কিডনী বা জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের সাবধানতা অবলম্বন করতে হবে।

উপকূলের জলবায়ু পরিবর্তন জনিত কারণে দিন দিন তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে বলে এমনটাই দাবী করে বেসরকারী সংগঠন লির্ডাসের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল বলেন শ্যামনগর সহ সমগ্র উপকূলীয় এলাকায় ব্যাপকহারে বৃক্ষ রোপন করতে হবে। নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী বলেন গরমে অস্থির প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির হতে চাইনা। বিদ্যুৎ চলে গেলে হাত পাখা সম্বল। তিনি সমগ্র এলাকায় ব্যাপকভাবে বনায়ন করার ব্যাপারে গুরুত্বারোপ করেন।

ছবি- সাতক্ষীরার শ্যামনগরে গরমে হাতপাখা তাল পাতার পাখা বিক্রী বেড়েছে।

রনজিৎ বর্মন

তাং-১৭.৫.২৩

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT