1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস করা হয়েছে। বিলাইছড়িতে  প্রথাগত নেতাদের সঙ্গে হিলফ্লাওয়ার এনজিও’র সমন্বয় সভা । কেশবপুরে অবৈধ রড কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান/জরিমানা/সিলগালা। শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন। ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হ’ত্যা: দীর্ঘ ৪ মাস পর ১ ও ৩ নম্বর আসামি গ্রেপ্তার। গাজীপুর পুবাইলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো: দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ। কয়রায় সুশীলনের প্রকল্প অবহিতকরতণ সভা । কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা । কেশবপুরে জামায়াতের উদ্যোগে বুড়িহাটী যুবকদের মাঝে ফুটবল বিতরণ। সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে শ্যামনগরে বিতর্ক ও রচনা।

শ্যামনগরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ২৩৭ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর,সাতক্ষীরা ঃ

শনিবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল , কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক অফিসার নূর মোহাম্মদ তেজারত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.আব্দুল মান্নান, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী , সিনিয়র শিক্ষক রনজিৎ কুমার বর্মন প্রমুখ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।

বিভিন্ন প্রতিযোগিতায় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের প্রভাষক কিশোরী মোহন মন্ডল, শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, বিনীত কুমার জোয়ারদ্দার, ডালিয়া পারভীন, সমীর রঞ্জন গায়েন, গোবিন্দপুর আবু হানিফ উচ্চ বিদ্যালয়ের সহকারী অধ্যাপক প্রবীর রপ্তান, সহকারী শিক্ষক ইসমত আারা, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিপিকা রায়, কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রভাত কুমার মন্ডল, অধ্যক্ষ জয়নগর আমিনিয়া ফাজিল মাদ্রাসা, অধ্যক্ষ নওয়াবেঁকী বিড়ালাক্ষ¥ী কাদেরিয়া সিনিঃ মাদ্রাসা, সুপার রমজাননগর আদর্শ দারুস দাখিল মাদ্রাসা, পেশ ইমাম উপজেলা পরিষদ জামে মসজিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, ইউআরসির ইন্সট্রাকটর মোঃ কামরুজ্জামান, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার আলমগীর হোসেন, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হারুন অর রশিদ, নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজাদ রহমান, শ্যামনগর আতরজান মহিলা কলেজের আশুতোষ হালদার।
শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও অন্যান্য বিষয়ের শ্রেষ্ঠত্ব নির্বাচনে বিচারকের আহবায়ক রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। অন্যান্য সদস্য রয়েছেন অধ্যক্ষ শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজ, অধ্যক্ষ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, অধ্যক্ষ মুন্সিগঞ্জ কলেজ, অধ্যক্ষ নওয়াবেকী বিড়ালাক্ষী ফাজিল মাদ্রাসা, প্রধান শিক্ষক নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, প্রধান শিক্ষক নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও সদস্য সচিব রয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।

ছবি- শ্যামনগরে জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত।

রনজিৎ বর্মন
তাং-১৩.৫.২৩

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT