1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত। কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত। শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সহনশীল সম্প্রদায় গড়ে তোলা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কেশবপুরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস করা হয়েছে। বিলাইছড়িতে  প্রথাগত নেতাদের সঙ্গে হিলফ্লাওয়ার এনজিও’র সমন্বয় সভা । কেশবপুরে অবৈধ রড কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান/জরিমানা/সিলগালা। শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন। ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হ’ত্যা: দীর্ঘ ৪ মাস পর ১ ও ৩ নম্বর আসামি গ্রেপ্তার। গাজীপুর পুবাইলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো: দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।

ঝিনাইদহের কোটচাঁদপুর মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত -৩।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১৯৮ বার পঠিত

কোটচাঁদপুর ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহের কোটচাঁদপুর মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার সময় কোটচাঁদপুর পৌর কাশিপুর ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভ্যানচালক সলেমান (৬০), দেড় বছরের শিশু রাফান ও খুকুমণি (৭)। অন্যদিকে আহতরা হলেন অন্তর (২৫), রিমা খাতুন (২৫), শিউলি (৫০), আলামিন (৬৫)।

এ ঘটনায় কালীগঞ্জ উপজেলার অন্তর হোসেন নামে আহত এক ব্যক্তি বলেন, ‘বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনিসহ কয়েকজন লেগুনায় করে সার্জিক্যাল মালামাল নিয়ে সাপ্লাই দিতে কোটচাঁদপুর শহরে যাচ্ছিলাম। লেগুনাটি স্থানীয় পৌর কাশিপুর ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে সামনের দিক থেকে আসা মাইক্রোবাস ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুই শিশুসহ তিনজন মারা যায়।’

হাসপাতালে নিহতদের স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকাবিষয়টি নিয়ে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তারুনী পাশা বলেন, ‘সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছে। আহত হয়েছেন পাঁচজন। এদের মধ্যে চারজনকে যশোর হাসপাতালে পাঠানো হয়েছে। আর এই হাসপাতালে ভর্তি রয়েছেন একজন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।’

ঘটনার সত্যতা নিশ্চিত করছেন কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক মঈনউদ্দিন (ওসি)।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT