1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত। কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত। শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সহনশীল সম্প্রদায় গড়ে তোলা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কেশবপুরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস করা হয়েছে। বিলাইছড়িতে  প্রথাগত নেতাদের সঙ্গে হিলফ্লাওয়ার এনজিও’র সমন্বয় সভা । কেশবপুরে অবৈধ রড কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান/জরিমানা/সিলগালা। শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন। ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হ’ত্যা: দীর্ঘ ৪ মাস পর ১ ও ৩ নম্বর আসামি গ্রেপ্তার। গাজীপুর পুবাইলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো: দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।

সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে ব্যবসায়ী ও ইমামের মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্টে মোঃ জহিরুল ইসলাম (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নকিপুর গ্রামের আতিয়ার রহমান ওরফে দুনু গাজীর পুত্র।

বৃহস্পতিবার (০৪ মে) দুপুর ২টার দিকে নকিপুর গ্রামে নিজ বাড়ির ছাদে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে মারাত্নক আহত হন। জহিরুল ইসলাম উপজেলা সদরে নিজ প্রতিষ্ঠান ভাষা আর্টে আর্টের কাজ করেন।

পারিবারিক সূত্রমতে, দুপুরে প্রবল বৃষ্টির পর ছাদের পানি নিষ্কাশনের সময় অসাবধানবশত বিদ্যুতের মেইনতারের সাথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছিটকে নিচে পড়ে মারাত্নক আহত হন। পর তাকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ সিরুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন। তার আকস্কিক মৃত্যুতে পরিবার সহ ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

অপরদিকে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে মাওলানা মোঃ আক্তারুজ্জামান (৩৭)নামের এক ইমাম বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেছেন।

বুধবার(৩ মে) বিকালে নিজ বাড়িতে মটরের সাহায্যে পানি উঠানোর সময় অসাবধনতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে তিনি মারা যান। তিনি কাশিমাড়ী ইউনিয়নের দনি কাশিমাড়ী গ্রামের মৃত আবু সাইদের পুত্র।

জানা যায়, মোঃ আক্তারুজ্জামান তার বাড়ির উপর গড়ে উঠা মসজিদে ইমামতি করতেন। বুধবার পানি উত্তোলনের পর মোটরের তার খুলতে যেয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

রনজিৎ বর্মন

তাং-৪.৫.২৩

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT