1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

ঝিনাইদহের কোটচাঁদপুর স্ত্রীর ওপর অভিমান করে বিষপানের অভিযোগ, স্বামীর মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১৭৭ বার পঠিত

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহের কোটচাঁদপুরে বিষপান করার ২০ ঘণ্টা পর সাগর হোসেন (২৮) নামের এক যুবক মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। স্ত্রীর ওপর অভিমান করে তিনি বিষপান করেন বলে জানান স্বজনেরা। পুলিশ আজ শনিবার সকালে সাগরের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) শারমিন আক্তার। তিনি বলেন, ‘এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে

কোটচাঁদপুরের বলাবাড়িয়া গ্রামের পশ্চিম পাড়ার নুর ইসলামের ছেলে সাগর।

সাগরের চাচাতো ভাই সবুজ কাহার ও প্রতিবেশী শাহিন হোসেন বলেন, তিন বছর আগে মহেশপুরের মালাধারপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে কাজলীর সঙ্গে সাগরের বিয়ে হয়। সাগরের পরিবার গরিব হওয়ায় বিয়ের প্রথম দিক থেকেই মেয়ে দিতে অস্বীকৃতি জানায় কনেপক্ষ। এ নিয়ে মামলা হলে তা মীমাংসা করে স্ত্রীকে নিয়ে আসেন সাগর। তাঁদের দুই বছর বয়সী ছেলে সন্তান রয়েছে। গত রমজান মাসের আগে তাঁর স্ত্রী বাবার বাড়িতে চলে যান। সাগর একদিন পরপর স্ত্রীকে আনতে যেতেন শ্বশুর বাড়ি। সর্বশেষ গত বৃহস্পতিবার স্ত্রী কাজলীকে আনতে যান সাগর। ওই দিন তাঁর স্ত্রী না আসায় পরের দিন সকালে তিনি বিষপান করেন।

স্বজনেরা সাগরকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাঁর অবস্থা দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর সদর হাসপাতালে পাঠান চিকিৎসকেরা। এরপর ২০ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়ে ওই হাসপাতালে রাত ৩টার দিকে তিনি মারা যান বলে সবুজ ও শাহিন জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT