1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত। কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত। শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সহনশীল সম্প্রদায় গড়ে তোলা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কেশবপুরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস করা হয়েছে। বিলাইছড়িতে  প্রথাগত নেতাদের সঙ্গে হিলফ্লাওয়ার এনজিও’র সমন্বয় সভা । কেশবপুরে অবৈধ রড কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান/জরিমানা/সিলগালা। শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন। ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হ’ত্যা: দীর্ঘ ৪ মাস পর ১ ও ৩ নম্বর আসামি গ্রেপ্তার। গাজীপুর পুবাইলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো: দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।

মিরাজুল ইসলামের হস্তক্ষেপে দুবাইয়ে দালালচক্রের খপ্পর থেকে মুক্তি পেলেন ভান্ডারিয়ার শামীম।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১৭১ বার পঠিত

এম এফ এইচ রাজু
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল এবং পিরোজপুরের সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের হস্তক্ষেপ কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে আকুতি জানান ভান্ডারিয়ার শামিম। শামীম হোসাইন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা গ্রামের আব্দুল হাই সরদার এর ছেলে। লাইভে তিনি জানান, গত ফেব্রুয়ারি মাসে দালালের মাধ্যমে দুবাই গিয়েছিলেন তিনি। সেখানে তাকে প্রায় তিন মাস দালালরা কোন কাজ না দিয়ে বদ্ধ ঘরে আটকে রাখেন এবং দুই লাখ পঞ্চাশ হাজার টাকা মুক্তিপন দাবি করেন।
এদিকে, দালালের মাধ্যমে দুবাই গিয়ে বিপাকে পড়েছেন ভান্ডারিয়ার শামীম ও দুবাইয়ে আটকে আছে বাংলাদেশী যুবক, জানিয়েছেন বাঁচার আকুতি এই শিরোনামে একাধিক সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামের। তিনি তাত্ক্ষণিক দুবাইয়ে আটকে থাকা যুবক শামীম হোসাইন ও তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন বলে আস্বস্ত করেন।
০১ মে শামিম ফেসবুক লাইভে এসে জানান, দুবাইয়ে প্রতারক দালাচক্রের খপ্পর থেকে তিনি পুরোপুরি মুক্তিলাভ করেছেন, আগামী ৭ দিনের মধ্যে তিনি বাংলাদেশে আসবেন। মিরাজুল ইসলামের তড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়ায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন শামীমের পরিবার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT