1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

ভান্ডারিয়ায় আওয়ামীলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৯১ বার পঠিত

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের ভান্ডারিয়ায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (মঞ্জু) নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ৮ দিন পরে জাতীয় পার্টি (জেপি) কর্তৃক দায়েরকৃত মামলায় তেলিখালি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সহ-সভাপতি শামসুদ্দিন হাওলাদার, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি তালুকদার এনামুল কবির টিপু সহ দলীয় ৩৫ নেতাকর্মীদের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন ৫নং ধাওয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

বুধবার বিকেল ৫ টায় উপজেলা ধাওয়া ইউনিয়নের সর্বস্তরের জনগনের আয়োজনে ধাওয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ মৃধা, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ফিরোজ হোসেন মুন্সী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির পিন্টু, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমূখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধাওয়া যুবলীগের সাধারণ সম্পাদক এমাদুল হক সেন্টু, ইউনিয়ন ছাত্রলীগেরে আহবায় আশিকুর রহমান অমি, যুগ্ম আয়বায়ক মেহেদী হাসান রুম্মন। এসময় বক্তারা প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে বলেন, মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে প্রধান মন্ত্রীর কার্যালয়ের সামনে গণ অনেশনে বসব।

প্রসঙ্গত, গতকাল ১৭ এপ্রিল সোমবার রাতে পিরোজপুরের ভান্ডারিয়ায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (মঞ্জু) নেতা-কর্মীদের মধ্যে তেলিখালী ইউনিয়নে ইফতার পার্টিকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ হয়েছে। এতে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের ১৫ নেতাকর্মী আহত হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যানের ব্যবসায়িক কার্যালয় ও বাসভবন ভাঙচুর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT