1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
ডুমুরিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, যুবক নিহত। ডুমুরিয়ার চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে ‘নিরাপদ খুলনা চাই’ সংগঠন এর মানববন্ধন। এ্যাড.দীপেন দেওয়ান  পদত্যাগে বিলাইছড়ি বিএনপি’র প্রতিবাদ । কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ। খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হলেন কয়রার সেরাজুল ইসলাম সবুজ । জীববৈচিত্র্য ও প্রজনন সুরক্ষায় সব ধরনের বনজীবী ও পর্যটকদের ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ। কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বাংলার প্রত্যয় পত্রিকার বিশেষ প্রতিনিধি পরেশ দেবনাথের জন্মদিনে শুভেচ্ছা। সমন্বয় করতে গিয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী। মারা গেছেন তোফায়েল আহমেদ। বিলাইছড়িতে ২ দিনের সফরে  চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায় ।

সাতক্ষীরারেঞ্জে অবৈধ হরিণ শিকার রোধে করণীয় ও প্রতিকার বিষয়ে আলোচনাসভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

রনজিৎ বর্মন নিজস্ব প্রতিনিধি ।

সুন্দরবন সাতক্ষীরারেঞ্জের আওতায় কদমতলা ফরেস্ট স্টেশনের আয়োজনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ হল রুমে বৃহস্পতিবার সকাল ১১ টায় অবৈধ হরিণ শিকার রোধকল্পে করণীয় ও প্রতিকার বিষয়ক এক আলোচনাসভার আয়োজন করা হয়।

বনবিভাগ কদমতলা স্টেশন কর্মকর্তা ফজলুল হকের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা।

মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের সহায়তায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন র‌্যাব-৬ এর মুন্সিগঞ্জ কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, কৈখালী কোস্টগার্ডের সিসি মোঃ মঈনুজ্জামান, হরিনগর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ নূরুল ইসলাম, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান উৎপল কুমার জোয়ারদ্দার, ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম, জিয়াউর রহমান, বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম, বনবিভাগের কর্মকর্তাবৃন্দ, ভিটিআরটি, সিপিজি সদস্যবৃন্দ প্রমুখ।

সভায় আলোচনা হয় হরিণ শিকার রোধে বনবিভাগ কর্মকর্তাদের সুন্দরবনে নজরদারী বৃদ্ধি করা, সন্দেহভাজন শিকারীদের পাশ না দেওয়া, প্রয়োজনে শিকারী চক্র বা মধুতে ভেজাল কারী ও নদীতে বিষ প্রয়োগে মাছ শিকারকারীদের নামের তালিকা জনসম্মুখে প্রকাশ করা। ভিটিআরটি, সিপিজি সদস্য সহ অন্যান্যদের টহল জোরদার করণ সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।

ছবি- বনবিভাগ সাতক্ষীরারেঞ্জে হরিণ শিকাররোধে আলোচনাসভায় উপস্থিত অতিথিবৃন্দ।

রনজিৎ বর্মন।
তাং-২০.৪.২৩

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT