1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম:
ডুমুরিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, যুবক নিহত। ডুমুরিয়ার চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে ‘নিরাপদ খুলনা চাই’ সংগঠন এর মানববন্ধন। এ্যাড.দীপেন দেওয়ান  পদত্যাগে বিলাইছড়ি বিএনপি’র প্রতিবাদ । কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ। খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হলেন কয়রার সেরাজুল ইসলাম সবুজ । জীববৈচিত্র্য ও প্রজনন সুরক্ষায় সব ধরনের বনজীবী ও পর্যটকদের ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ। কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বাংলার প্রত্যয় পত্রিকার বিশেষ প্রতিনিধি পরেশ দেবনাথের জন্মদিনে শুভেচ্ছা। সমন্বয় করতে গিয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী। মারা গেছেন তোফায়েল আহমেদ। বিলাইছড়িতে ২ দিনের সফরে  চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায় ।

কুষ্টিয়ার খোকসায় চুলার আগুনে পুড়ে ছাই হলো ৩ পরিবারের সহায়সম্বল ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১৫১ বার পঠিত

মোঃ রুমন হোসেন
কুষ্টিয়া প্রতিনিধি।

কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের চকহরিপুর গ্রামে অগ্নিকাণ্ডের তিনটি বাড়ি পুড়ে ছাই হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় ৬ লক্ষ টাকা।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায় বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে নবাব মল্লিকের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন সমস্ত বাড়িতে ছড়িয়ে পরে এবং পুড়ে ছাই হয়ে যায়। নগদ ৪০ হাজার টাকা সহ ঘরে সমস্ত খাদ্য সামগ্রী সহ সবকিছু পুড়ে নিঃস্ব হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে রয়েছেন আব্দুল হামিদ মল্লিক ছেলে আপাল উদ্দিন মল্লিক, আপাল মল্লিকের ছেলে কালো মল্লিক ও নবাব মল্লিক বাড়ির সব কয়টি ঘর পুড়ে খোলা আকাশের নিচে এখন সবাই বসবাস। এলাকাবাসীর জরুরী ভাবে সরকারি সাহায্য দাবী জানিয়েছেন।
আগুনের সংবাদ পেয়ে খোকসা ফায়ার স্টেশন সার্ভিস থেকে অগ্নিনির্বাপক গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৩ পরিবারের সকল ঘরবাড়িগুলো পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
খোকসা ফায়ার স্টেশন টিম লিডার বেলাল হোসেন জানান, চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হলেও তীব্র তাপদাহে আগুনের লেলিহান শিখায় পার্শ্ববর্তী তিন টি পরিবারের বসত বাড়ির ৭ টি ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।
পার্শ্ববর্তী কোথাও কোনো পানি না থাকায় আগুন নিভাতে বেগ পেতে হয় বলে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার-সার্ভিসের কর্মিরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT