1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

শ্যামনগরে কৃষি উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের কাঁঠালবাড়ীয়া গ্রামে মঙ্গলবার বিকালে লির্ডাসের সহায়তায় ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের আয়োজনে দুই দিন ব্যাপী কৃষি উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজামান আনিছ, শিক্ষক রনজিৎ কুমার বর্মন, শ্যামনগর আতরজান মহিলা কলেজের সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ প্রমুখ।

অনুষ্ঠানে একই সাথে সবজী বীজ ও জৈব সার বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

দুই দিন ব্যাপী কৃষি মেলায় কী হোল গার্ডেন, মিনি পুকুর খনন, ইঁদুর দমন পদ্ধতি, মডেল বাড়ী, দূর্যোগ সহনশীল ঘর, বিনা চাষে সবজী উৎপাদন, জৈব সার ও বালাই নাশক, সর্জন পদ্ধতি সহ অন্যান্য পদ্ধতির স্টল প্রদর্শন করা হয় কৃষকদের উদ্বুদ্ধ করণের জন্য।

ছবি- শ্যামনগরে দুই দিন ব্যাপী কৃষি মেলার সমাপনীতে পুরস্কার বিতরণ করছেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।

রনজিৎ বর্মন

তাং-১১.৪.২৩

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT